● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

শারদীয় দুর্গোৎসব উৎসবমূখর উদযাপনে মসিক মেয়রের নানা উদ্যোগ

জাগো ডেস্ক
প্রকাশ: ৫ অক্টোবর ২০২২, ০৪:১৭ পিএম
কপি হয়েছে!

শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং উৎসবমূখর উদযাপনে নানা উদ্যোগ গ্রহণ করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু। হিন্দু ধর্মের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে গত ২০ সেপ্টেম্বর মঙ্গলবার শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে ময়মনসিংহ জেলা, মহানগর ও স্থানীয় পর্যায়ের পূজা উদযাপন কামিটির নেতৃবৃন্দ এবং জেলার পুলিশ ও প্রশাসনের সাথে মতবিনিময় মেয়র।

তার নির্দেশনায় পূজা শুরুর পূর্বেই প্রতিটি মন্ডপের সড়ক, ড্রেন, সড়কবাতি ও বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত সমস্যার সমাধানের উদ্যোগ নেওয়া হয়। এর পাশাপাশি সিটির ৮৪ টি মন্ডপে মোট প্রায় ৬ লক্ষ টাকার আর্থিক অনুদান পৌঁছে দেওয়া হয়।

মন্ডপসমূহের বর্জ্য ব্যবস্থাপনায়ও মেয়র বিশেষ নির্দেশ প্রদান করেন। মন্ডপসমূহে প্রায় ১ হাজার লিটার ফিনাইল এবং ২ টন ব্লিচিং পাওডার বিতরণ করা হয়। পূজা মন্ডপে, বিসর্জন ঘাটে এবং নগরের গুরুত্বপূর্ণ স্থানে করা হয় আলোকিতকরণের ব্যবস্থা।

মেয়রের নির্দেশে দুর্গাপূজায় যানজট পরিস্থিতি সামাল দিতে সিটির যানজট নিরসন সংক্রান্ত কমিটি গত ২৯ সেপ্টেম্বর সভায় অটোবাইক চলাচল নিয়ন্ত্রণ সংক্রান্ত ঘোষণা জারি করে। এতে অষ্টমী, নবমী ও দশমীতে নগরবাসী স্বাচ্ছন্দে মন্ডপসমূহে চলাচল করতে পারে।

এছাড়া বিসর্জন ঘাট প্রস্তুতিতে সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। মেয়রের নির্দেশনায় ঘাটের চলাচলের রাস্তা প্রস্তুতি, আলোকবাতির ব্যবস্থা, সিকিউরিটি ক্যামেরা, সাউন্ড, এবং ডেকোরেশনে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করে সিটি কর্পোরেশন। এছাড়া মেয়রের নির্দেশে পূজামন্ডপের যেকোন সমস্যা সমাধানে একটি কন্ট্রোল রুম স্থাপন ও হটলাইন নাম্বার ঘোষণা করা হয়। বেশি জনসমাগম হয় এমন পূজা মন্ডপে মেডিকেল ক্যাম্পেরও ব্যবস্থা করা হয়।

শারদীয় দুর্গোৎসবে মেয়রের এসব উদ্যোগে সন্তুষ্টি প্রকাশ করেছে ময়মনসিংহের সনাতন ধর্মের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। ময়মনসিংহ জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক শংকর সাহা এ বিষয়ে বলেন, মেয়র মোঃ ইকরামুল হক টিটু একজন দক্ষ এবং অসাম্প্রদায়িক জননেতা। তিনি শারদীয় দূর্গাপূজাকে কেন্দ্র করে যে আন্তিরিকতা, অভিভাবকত্ব এবং সহযোগিতা করেছেন তা নজিরবিহীন।

এ প্রসঙ্গে মেয়র মোঃ ইকরামুল হক টিটু বলেন, দূর্গাপূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি একটি সার্বজনীন সামাজিক উৎসবে পরিণত হয়েছে। এ উৎসবকে বর্ণিল করতে ময়মনসিংহ সিটি কর্পোরেশন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অতীতেও পাশে ছিল, আগামীতেও থাকবে।