● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

মাদারীপুর জেলা পরিষদ নির্বাচনে আলোচনার শীর্ষে কাজী নাসরিন

জাগো ডেস্ক
প্রকাশ: ৫ অক্টোবর ২০২২, ০৮:২১ পিএম
কপি হয়েছে!

আগামী ১৭ অক্টোবর মাদারীপুর জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সাবেক চেয়ারম্যান মুনীর চৌধুরী। এতে নির্বাচনে সামান্য ভাটা পড়লেও সদস্য ও সংরক্ষিত নারী সদস্য প্রার্থীদের প্রচার প্রচারণা জমে উঠেছে মাদারীপুর জেলা পরিষদ নির্বাচন।

প্রার্থীরা নিজ কর্মী-সমর্থকদের নিয়ে ছুটছেন ভোটার জনপ্রতিনিধিদের কাছে। মাদারীপুর জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত নারী ওয়ার্ড-১ আসনে হরিন মার্কা নিয়ে প্রচার প্রচারণা ও গনসংযোগে আলোচনার শীর্ষে সাবেক কালকিনি উপজেলা নারী ভাইস-চেয়ারম্যান কাজী নাসরিন।

কালকিনি গোপালপুরের ঐতিহ্যবাহি কাজী বাড়ি পরিবারের সদস্য ও কালকিনি পাঙ্গাশিয়া সমভ্রান্ত হাওলাদার বাড়ির পুত্রবধু। নারীনেত্রী হিসেবে দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছেন তিনি। ব্যাপক ভোটে নির্বাচিত হয়েছিলেন কালকিনি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান। ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের ভাবমূর্তি, ব্যাপক পরিচিতি অন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের চেয়ে অনেকটাই বেশি এগিয়ে তিনি। ব্যাপক সাড়া পাচ্ছেন ইউনিয়ন, পৌরসভা ও উপজেলার ভোটারদের কাছ থেকে। আগামী ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত নারী সদস্য প্রার্থী কাজী নাসরিন সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী হবেন বলে মনে করেন ভোটাররা।

কাজী নাসরিন বলেন, আমি উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান হয়ে এলাকার উন্নয়নে রাস্তাঘাট, ব্রীজ, গভীর নলকূপ স্থাপন, সোলার লাইন স্থাপনসহ ব্যাপক উন্নয়নমূলক কাজ করেছি এবং এখনো করে যাচ্ছি। আমি আশা করি আগামি ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচনে আমি বিজয়ী হবো ইনশাআল্লাহ।