● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

জামালপুরে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে এক যুবকের মৃত্যু

জাগো ডেস্ক
প্রকাশ: ৬ অক্টোবর ২০২২, ১২:০০ এএম
কপি হয়েছে!

প্রতিমা বিসর্জন দিতে গিয়ে ব্রহ্মপুত্র নদে ডুবে আকাশ (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (৫ অক্টোবর) সন্ধ্যা ৭টায় নদ থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠালে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আকাশ শহরের মুকন্দবাড়ি গ্রামের সুজাউদ্দৌলার ছেলে। পেশায় তিনি মোটরসাইকেল মিস্ত্রী ছিলেন।

নিহতের পরিবার জানায়, আকাশ ছোট বেলা থেকেই প্রতিমা বিসর্জন দিতে আসতো। বুধবার দুপুর ১টায় প্রতিমা বিসর্জন দিতে বাড়ি থেকে বের হয়। সন্ধ্যায় শহরের ফেরিঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদে প্রতিমা বিসর্জনের সময় সে নদে ডুব দেয়। এরপর আর না উঠে আসায় উপস্থিত ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাকে উদ্ধারের চেষ্টা চালায়। এক ঘণ্টা পর তাকে উদ্ধার করা হয়। পরে জামালপুর জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

আকাশের মৃত্যুর খবরে তার পরিবার ও স্বজনরা হাসপাতালে ছুটে যান। এ সময় তাদের আহাজারিতে হাসপাতাল এলাকায় শোকাচ্ছন্ন পরিবেশ বিরাজ করে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ বলেন, শহরের ঐতিহ্যবাহী ব্রহ্মপুত্র নদে প্রতিমা বিসর্জন করার সময় আকাশ নামে এক যুবক নদে ডুব দিয়ে নিখোঁজ হয়। পরে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল তাকে উদ্ধার করে। পরে তাকে হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।