● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

নগরকান্দায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

জাগো ডেস্ক
প্রকাশ: ৬ অক্টোবর ২০২২, ০৯:২৫ পিএম
কপি হয়েছে!

নির্ভুল জন্ম মৃত্যু নিবন্ধন করব শুদ্ধ তথ্যভান্ডার গড়ব এই স্লোগানকে সামনে রেখে ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার ৬ অক্টোবর সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হল রুমে এ বিষয়ে এক আলোচনা সভা শেষে রেলি অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার এস এম ইমাম রাজী টুলুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান সরদার।

তিনি বলেন, ‘রাষ্ট্রে দ্রুত নাগরিক সেবা প্রদান এবং গ্রহণের জন্য জন্ম ও মৃত্যু নিবন্ধন আবশ্যক। সকলের নিবন্ধন সম্পন্ন হলে তাৎক্ষণিক যেকোনো সেবা প্রদান সহজ হবে।
তিনি আরও বলেন, ‘উন্নত দেশে পপুলেশন রেজিস্টার থাকে। এই রেজিস্টারে প্রত্যেক সিটিজেনের তথ্য থাকে। আমাদের দেশে এরকম প্রচেষ্টা শুরু হয়েছে। এ প্রচেষ্টার প্রথম ধাপ জন্ম ও মৃত্যু নিবন্ধন। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। আমরা ডিজিটাল বাংলাদেশের প্রথম ধাপ অতিক্রম করছি।

সভায় আরও উপস্থিত ছিলেন, পৌর মেয়র নিমাই চন্দ্র সরকার, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ছরোয়ার মোরশেদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কাজী রাশেদ মামুন, সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমির প্রধান শিক্ষক মোঃ বেলায়েত হোসেন মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ ফজলুল হক, মুক্তিযোদ্বা হাবিবুর রহমান, উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিবগণ। পরে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি সদর বাজার প্রদক্ষিণ করে উপজেলা এসে শেষ হয়।