ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ১২ বছর যাবত পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ।
গত রাত ৩ টায় আসামিকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি পি এস এম মোস্তাছিনুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, জমি বিরোধের জেরে ২০০৯ সালে উপজেলার মহেশপুর (গাংপাড়া) গ্রামের গ্রামের খোকন মিয়া (৫৫) পিতা মৃত আব্দুর রহমান তার ভাতিজা ভাতিজা হামিম (১৪) কে হত্যা করে। হত্যা মামলার বাদি হয়ে হামিমের পিতা ফারুখ মিয়া ২০০৯ সালে ঈশ্বরগঞ্জ থানায় মামলাটি দায়েল করে পরে এই মামলা ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালত ঢাকা ৬ রায় হয় ২০১১ সালে উক্ত রায়ে আসামি খোকর মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেওয়া হয়। রায় হওয়ার পর থেকে আসামি খোখন মিয়া পলাতক ছিল।
গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে খোকন মিয়ার নিজ বাড়ি থেকে রাত ৩.৩০ মিনিট এর দিকে ঈশ্বরগঞ্জ থানার এসআই সাইদুল রহমান, এসআই সাদি মোহাম্মদ ও এএসআই উজ্জ্বল চক্রবর্তীর নেতৃত্বে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ আসামি খোকন মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয়।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ পি এস এম মোস্তাছিনুর রহমান বলের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি খোকন মিয়া গত ১২ বছর যাবত পলাতক ছিল গোপন সংবাদের ভিত্তিতে আসামি খোকন মিয়াকে ঈশ্বরগঞ্জ থানার পুলিশ রাত ৩. ৩০ মিনিট এর দিকে গ্রেপ্তার করেন কারাগারে প্রেরন করা হয়।
