২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ঈশ্বরগঞ্জে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি, ২ ব্যাবসায়ীকে জরিমানা

জাগো ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ০৬ অক্টোবর ২০২২

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ২টি প্রতিষ্ঠানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) দুপুরে ঈশ্বরগঞ্জ পৌর বাজার এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় দোকানের বাইরে রাস্তার উপর দোকানের বিভিন্ন মালামাল রেখে চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করায় ২জন দোকানীকে ১ হাজার টাকা করে মোট ২ হাজার টাকা জরিমানা করা হয় ও অন্যান্যদের সতর্ক করা হয়।

এসময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান বলেন, চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টির অপরাধে ২জন ব্যবসায়ীকে ২০০০ টাকা অর্থদণ্ড আরোপ করি। এসময় অন্য ব্যাবসায়ীদের সতর্ক করা হয়।

ফটো কার্ড প্রিভিউ
বৃহস্পতিবার, ০৬ অক্টোবর ২০২২

ঈশ্বরগঞ্জে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি, ২ ব্যাবসায়ীকে জরিমানা

লিংক কপি হয়েছে!