● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

কুমিল্লার মুরাদনগরে কবরস্থানের জায়গা রক্ষার দাবিতে মানবন্ধন

জাগো ডেস্ক
প্রকাশ: ৮ অক্টোবর ২০২২, ০৬:৩৮ পিএম
কপি হয়েছে!

কুমিল্লার মুরাদনগরে কবরস্থানের জায়গা রক্ষার দাবিতে মানবন্ধন করেছে এলাকাবাসি। শনিবার দুপুরে উপজেলার পাচকিত্তা এলাকায় এ মানবন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন পাচকিত্তা গ্রামের কামাল হোসেন রেনু, সুলতান আহম্মেদ মাস্টার, ফরিদ উদ্দিন, মাও: কামাল উদ্দিন, আবুল কাশেম, জামাল উদ্দিন, তাজুল ইসলাম। এসময় বক্তারা বলেন, ধনেরকান্দি, পাথালিয়াকান্দি, কাছারিকান্দি, উত্তরকান্দি ও জয়নগরসহ পাঁচটি গ্রামের পারিবারিক কবরস্থান হল কাছারিকান্দি কবরস্থান। এই কবরস্থানে গত ১শ’ বছর যাবৎ লাশ দাফন করে আসছে এই পাঁচ গ্রামের মানুষ। কিন্তু গত ২৫ বছর যাবৎ পাচকিত্তা গ্রামের মোতাহের হোসেন ইরন কবর সহ কবরস্থানের প্রায় ৩০শতক জায়গা কেটে পুকুর বানিয়ে সে পুকুরে মাছ চাষ করে আসছে। পুকুর করার কারনে অনেক পুরাতন কবরও সে পুকুরের গর্তে বিলিন হয়ে গেছে।
কবরস্থানের জায়গা দখল করে পুকুর করার ফলে বর্তমানে এলাকাবাসি লাশ দাফনের জন্য কবরস্থানে পর্যাপ্ত জায়গা পাচ্ছে না। আমরা এলাকাবাসি এ নিয়ে মোতাহের হোসেন ইরন এর সাথে সমাধানের লক্ষে বার বার বসলেও সে নানাভাবে মিথ্যা মামলা ও হয়রানির ভয় দেখাচ্ছে। আমরা কবরস্থানের জয়গা উদ্ধারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য আব্দুল লতিব, শাহজালাল মিয়া, আনোয়ার হোসেন, আব্দুল হাই, আলআমিন মিয়া, রফিকুল ইসলাম, শাহ আলী প্রমুখ।