● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

সন্ত্রাসী হামলায় আহত দুর্গাপুরের সাবেক চেয়ারম্যানের মৃত্যু

জাগো ডেস্ক
প্রকাশ: ৮ অক্টোবর ২০২২, ০৬:৪২ পিএম
কপি হয়েছে!

সন্ত্রাসী হামলায় গুরুতর আহত দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সুব্রত সাংমা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার দুপুর ১২টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার আত্মীয় ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন দুর্গাপুর উপজেলা শাখার সভাপতি সাইমন তজু এ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গত ২৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় কুল্লাগড়া ইউনিয়নের রাশিমণি এলাকায় সন্ত্রাসীরা সুব্রত সাংমার উপর হামলা চালায়। পরে সাড়ে রাত ৮টার দিকে তাকে চিকিৎসার জন্য উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে পৌরসভার শিবগঞ্জ খেয়াঘাট এলাকায় পৌঁছালে চিহ্নিত সন্ত্রাসীর তার উপর পুনরায় হামলা চালায়। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। প্রায় ৯দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকা কালে শনিবার দুপুর ১২টার দিকে মৃত্যূবরণ করেন। তার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় আ‘লীগ নেতাকর্মীগন,
আদিবাসী ফোরামের নেতাকমীরা দুর্গাপুর ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখে এবং উপজেলা আ‘লীগ ও তার অঙ্গসংগঠনের নেতা কর্মীরা হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবীতে বিক্ষোভ মিছিল করেন। এছাড়া পৌর শহরের বিভিন্ন
ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়।

দুর্গাপুর সার্কেল এর সিনিয়র সহকারি পুলিশ সুপার মাহমুদা শারমিন নেলী বলেন, এ নিয়ে দাঙ্গা হাঙ্গামা এড়াতে দুর্গাপুরের বিভিন্ন এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।