● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

খাগড়াছড়ি জেলা পরিষদের নির্মাণাধীন ভবন ধসে নিহত ২

জাগো ডেস্ক
প্রকাশ: ৮ অক্টোবর ২০২২, ০৮:১৬ পিএম
কপি হয়েছে!

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের এনেক্স ভবনের নির্মাণাধীন ছাদ ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ছয়জন। নিহত একজনের নাম সাজ্জাদ (১৭) । অপরজনের নাম পাওয়া যায়নি।

শনিবার (৮ অক্টোবর) বিকেল ৪টা দিকে এই দুর্ঘটনা ঘটে। ধসে পড়া ছাদের নিচে কয়েকজন আটকে থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, পুলিশ ও রেড ক্রিসেন্ট সদস্যরা উদ্ধার কাজ চালাচ্ছে।

ধসে পড়া ছাদের সেন্টারিংয়ের ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে মনে করছেন একাধিক উদ্ধার সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ঘটনায় আহতরা হলেন, মো. রোকন (৩৮), মো. হাসান (২৪), মো. হানিফ (২৫), মো. হানিফ (২৭) ও মো. সোহেল (২৩)।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রাজেশ বড়ুয়া বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে ছাদটি নির্মাণের যে সেন্টারিং তৈরি করা হয়েছে সেটি দুর্বল ছিল। ঢালাই কাজ চলাকালীন বাঁশ গাছের সেন্টারিংটি বার নিতে নিতে পারেনি।

খাগড়াছড়ি সেনা সদর জোনের উপঅধিনায়ক মেজর রিয়াদুল ইসলাম বলেন, সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস মিলে আমরা নিখোঁজ শ্রমিকদের উদ্ধারে কাজ করছি। আমরা প্রাথমিকভাবে দেখছি চাদের সেন্টারিংর ত্রুটির কারণে এই ঘটনা ঘটেছে। আমরা চেষ্টা করছি যতদ্রুত সম্ভব উদ্ধার কাজ চালিয়ে যেতে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নর্বনির্মিত ভবনের ছাদের একটি অংশের ঢালাই চলছিল। বিকেলের দিকে হঠাৎ করে ঢালাইরত অবস্থায় সম্পূর্ণ ছাদ ধসে পড়ে। এতে দুইজন মারা গেছেন আর আহত হয়েছেন ছয়জন। উদ্ধারকাজ এখনও চলছে।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু বলেন, এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। বিষয়টি আমরা খতিয়ে দেখব। এখন আর শ্রমিক আটকে আছে কি না তা দেখছি।

২০১৮ সালের দিকে পার্বত্য জেলা পরিষদের প্রশাসনিক ভবন নির্মাণ শুরু হয়। ভবনটির সামনের অংশে ১৬ জন শ্রমিক কাজ করছিল বলে জানা গেছে।