২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

দুর্গাপুরে সাবেক ইউপি চেয়ারম্যান সুব্রত সাংমা কে শেষ বিদায়

জাগো ডেস্ক
প্রকাশিত: রবিবার, ০৯ অক্টোবর ২০২২

নেত্রকোনার দুর্গাপুরে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত কুল্লাগড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, বঙ্গবন্ধু পরিষদ দুগার্পুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও আদিবাসী নেতা সু্ব্রত সাংমা (৪৮) কে শেষ বিদায় জানালেন
স্থানীয় ও দলীয় শত শত নেতাকর্মীরা।

রোববার দুপুরে রাশিমনি স্মৃতিসৌধ চত্ত্বরে সর্বস্তরের অংশগ্রহনে শোকসভা শেষে মরহুমের নিজ বাড়িতে সমাহিত করা হয়।

স্থানীয়রা জানান, গত ২৯ সেপ্টেম্বর বিকালে ওই ইউনিয়নের রাশিমনি বাজারে বর্তমান চেয়ারম্যান ও দুর্গাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বর্তমান আবদুল আওয়ালের নেতৃত্বে সুব্রত সাংমার ওপর হামলা চালানো হয়। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে ভর্তি করা হলে নয়দিন চিকিৎসাধীন থাকার পর শনিবার দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ওই ঘটনার পরদিন সু্ব্রত সাংমার বোন কেয়া সাংমা বাদী হয়ে দুর্গাপুর থানায় একটি মামলা করেন। এতে বর্তমান চেয়ারম্যান ও তার ভাই শামিম আহমেদ,বদিউজ্জামানসহ ১৫ জনের নাম উল্লেখ করা হয়। পুলিশ এখনো মামলার কোনো আসামিকে গ্রেফতার করতে না পারায় বিক্ষোভে ফেটে পড়েন। এছাড়া সুব্রত সাংমার হত্যাকারিদের দ্রুত গ্রেফতারের দাবিতে সমর্থকরা দফায় দফায় উপজেলার বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ ও পথসভা করেন।

আসামী গ্রেফতারের দাবীতে পুলিশকে ২৪ঘন্টা আলটিমেটাম দিয়ে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ময়মনসিংহ ১ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় যুবলীগের
প্রেসিডিয়াম সদস্য মি. জুয়েল আরেং, কেন্দ্রীয় আওয়ামীগ নেতা রেমন্ড আরেং, নেত্রকোনা জেলা পরিষদ প্রশাসক প্রশান্ত কুমার রায়, হালুয়াঘাট পৌরসভার মেয়র ও
উপজেলা আ‘লীগের সাধারণ সম্পাদক মো. খায়রুল আলম ভুইয়া, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, ধোবাউড়া উপজেলা আ‘লীগের সাধারণ প্রিয়তোষ বিশ্বাস বাবুল, দুগার্পুর পৌরসভার সাবেক
চেয়ারম্যান কামাল পাশা, আওয়ামীলীগ নেতা বিপ্লব মজুমদার, উপজেলা যুবলীগ সভাপতি আব্দুল হান্নান, হামলায় আগত যুবলীগনেতা ফারুক বাবু প্রমুখ।

উল্লেখ্য, মৃত্যকালে স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি এক শোকবার্তা পাঠিয়েছেন। এছাড়া স্থানীয় সংসদ সদস্য মানু মজুমদার, পৌর মেয়র আলা উদ্দিন আলাল, দুগার্পুর উপজেলা চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম আকঞ্জি শোক প্রকাশ করেছেন।

ফটো কার্ড প্রিভিউ
রবিবার, ০৯ অক্টোবর ২০২২

দুর্গাপুরে সাবেক ইউপি চেয়ারম্যান সুব্রত সাংমা কে শেষ বিদায়

লিংক কপি হয়েছে!