● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

নাটোরে ঈদে মিলাদুন্নবী পালন

জাগো ডেস্ক
প্রকাশ: ৯ অক্টোবর ২০২২, ০৪:০৫ পিএম
কপি হয়েছে!

জেলায় আজ যথাযোগ্য মর্যাদায় ঈদে মিলাদুন্নবী পালন করা হয়েছে। এ উপলক্ষে সকালে আলোচনা, দোয়া মাহফিল, শিশুদের জন্যে প্রতিযোগিতা ও শোভাযাত্রার আয়োজন করা হয়।
সকালে নাটোর ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ে ‘বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আশরাফুল ইসলাম। ইসলামিক ফাউন্ডেশন নাটোর জেলা কার্যালয়ের উপ পরিচালক মোঃ আবুল কাশেম সভায় সভাপতিত্ব করেন।
শিশু একাডেমি নাটোর জেলা কার্যালয় এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ।
ইসলামিক ফাউন্ডেশন এর পক্ষ থেকে শিশুদের জন্যে হামদ, নাত, ক্বেরাত, উপস্থিত বক্তৃতা ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। শিশু একাডেমি ও হামদ, নাত প্রতিযোগিতার আয়োজন করে। সকল মসজিদে এ উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আহলে সুন্নাতওয়াল জামায়াত শহরের বড়হরিশপুর চেরাগে চিশতিয়া মাদ্রাসা প্রাঙ্গনে আলোচনা সভা শেষে শহরে বিশাল শোভাযাত্রা বের করে। আলোচনা সভা ও শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মোঃ শফিকুল ইসলাম শিমুল।