● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

সাভারে ইয়াবাসহ মাদক কারবারিকে আটক করলো এএসআই হারুন

জাগো ডেস্ক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২২, ০৮:৫০ পিএম
কপি হয়েছে!

ঢাকার সাভারে অভিযান চালিয়ে ইয়াবাসহ মনোয়ার হোসেন মনা (৩৮) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ৫৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

সোমবার (১০ অক্টোবর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন অভিযানে নেতৃত্ব দেয়া সাভার মডেল থানার আমিনবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) হারুন অর রশিদ। এর আগে, শনিবার (০৮ অক্টোবর) রাত সোয়া ১১টার দিকে সাভারের বড়দেশী পশ্চিমপাড়া আশা হোটেলের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটক মনোয়ার হোসেন মনা (৩৮) সাভারের আমিনবাজার বড়দেশী চোরাপাড়া এলাকার জুম্মন মিয়ার ছেলে। এসময় তার সহযোগী সাভারের আমিনবাজারের বেগুনবাড়ি এলাকার সোহেল ওরফে বুশ সোহেল (৩৫) নামের এক মাদক কারবারি পালিয়ে যায়।

পুলিশ জানায়, রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বড়দেশী পশ্চিমপাড়া আশা হোটেলের সামনে কতিপয় মাদক কারবারি ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের জন্য অপেক্ষা করছে। পরে এমন গোপন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টাকালে মনোয়ার হোসেন মনা নামের একজনকে আটক করা হয়। সেই সাথে তার এক সহযোগী দৌড়ে পালিয়ে যায়। পরে আটকৃতের দেহ তল্লাশী চালিয়ে ৫৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য ১৫ হাজার ৯’শ টাকা।

এ বিষয়ে সাভার মডেল থানার আমিনবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) হারুন অর রশিদ বলেন, আটক মাদক কারবারির বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হয়েছে।