● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

মহাসড়কে শৃঙ্খলা রক্ষার্থে কাজ করছে কুমিল্লায় হাইওয়ে পুলিশ

জাগো ডেস্ক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২২, ১২:০৫ পিএম
কপি হয়েছে!

জেলায় মহাসড়কে শৃঙ্খলা ফেরানোর জন্য কাজ করছেন হাইওয়ে পুলিশ। মহাসড়কে চালক হেলপারদের প্রশিক্ষণসহ সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করা হচ্ছে।
সূত্রমতে, দেশের লাইফ লাইন খ্যাত এ মহাসড়কে বেপারোয়া গতি, পাল্লা দিয়ে যানবাহন চালানো, আইন ভেঙ্গে ইউটার্ন করা, ক্রটিপূর্ণ ও ফিটনেসবিহীন যানবাহন চালনা, ফুটওভার ব্রিজ ব্যবহার না করাসহ নানা অসতর্কতার কারণে সড়কে ঘটছে দুর্ঘটনা। আর এসব দুর্ঘটনা কমিয়ে আনতে নিরলস পরিশ্রম করছে কুমিল্লা রিজিয়নের হাইওয়ে পুলিশ। চলতি বছরে কুমিল্লায় ৬ হাজার যানবাহনের বিরুদ্ধে মামলা এবং ৬৮৭০টি গাড়ি আটক করে দুই কোটি ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া দুর্ঘটনা রোধে ১৮২টি কমিউনিটি পুলিশিং টিমের মাধ্যমে কাজ করছে ২৭৩০ জন স্বেচ্ছাসেবক।
জানা যায়, দেশের অর্থনীতির প্রধান লাইফ লাইন ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক। ব্যস্ততম এ মহাসড়কে প্রতিদিন প্রায় ৩৫ হাজার যানবাহন চলাচল করে। ইতিমধ্যে হাইওয়ে কুমিল্লা রিজিয়নের উদ্যোগে ২৮২টি ফিডার রোডের মাথায় সচেতনতামূলক সাইনবোর্ড স্থাপন করা হয়েছে। দুর্ঘটনা প্রবণ এলাকা গুলো চিহ্নিত করেই এসব সর্তকতামূলক সাইন বোর্ড স্থাপন করা হয়েছে। পরিবহন সেক্টরে চালক হেলপারদের নিয়ে ৩২টি প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করে ১৬৫৫ জনকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
এ বিষয়ে হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ বাসসকে বলেন, কঠোর আইন প্রয়োগ ছাড়াও মানবিকতা এবং আধুনিকতা দিয়ে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব। কুমিল্লা রিজিয়নের সকল সদস্যদেরকে মানবিক এবং পেশাদারিত্বের নির্দেশনা দিয়ে থাকি। জনসাধারণ এবং যানবাহন চালকরা সচেতন হলে নিরাপদ সড়ক নিশ্চিত করা সহজ হবে।