● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

দুর্গাপুরের আওয়ামীলীগ নেতা হত্যা মামলায় বর্তমান চেয়ারম্যান গ্রেফতার

জাগো ডেস্ক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২২, ০৮:১০ পিএম
কপি হয়েছে!

নেত্রকোণার দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা সুব্রত সাংমা হত্যা মামলার আসামি বর্তমান চেয়ারম্যান আব্দুল আওয়ালকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১০ অক্টোবর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক আনিস আহমেদ এর নেতৃত্বে বাগেরহাটের মোংলা পৌর শহরের মনপুরা ব্রিজ সংলগ্ন তোতার বাড়ি থেকে তাকে আটক করা হয়।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ মো. শিবিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাটের মোংলা পৌর এলাকার তোতা মিয়ার জামাই রুবেলের বাড়ী থেকে আব্দুল আওয়াল কে আটক করা হয়। এ পর্যন্ত হত্যা মামলায় আব্দুল আওয়াল, মো. ইসমাইল হোসেন ও মো. হযরত আলী কে আটক করা হয়েছে।

গ্রেফতার হওয়া আব্দুল আওয়াল দুর্গাপুর উপজেলা বিএনপির সদস্য সচিব ও কুল্লাগড়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান। তিনি নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের কাকড়াকান্দা গ্রামের বাসিন্দা। নিহত সুব্রত সাংমা সাবেক সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিনের ভাতিজা এবং কুল্লাগড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গত ২৯ সেপ্টেম্বর বিকেলে কুল্লাগড়া ইউনিয়নের রাশিমনি বাজারে আব্দুল আওয়ালের লোকজন হামলা চালায় সাবেক চেয়ারম্যান সুব্রত সাংমার ওপর। এরপর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ৯দিন চিকিৎসাধীন অবস্থায় (৮ অক্টোবর) তিনি মারা যান। এ ঘটনায় ১৫ জনকে আসামী করে নিহত সাবেক চেয়ারম্যান এর বোন কেয়া সাংমা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।