● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

কটিয়াদীতে ৫-১১ বছর বয়সী শিশুদের করোনা টিকা কার্যক্রম শুরু

জাগো ডেস্ক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২২, ০৫:২৯ পিএম
কপি হয়েছে!

কিশোরগঞ্জের কটিয়াদীতে শুরু হয়েছে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের করোনা টিকা দেওয়া কার্যক্রম। ১১ অক্টোবর (মঙ্গলবার)সকালে মুমুরদিয়া ইউনিয়নের চাতল বাঘবেড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকা দেওয়া কার্যক্রমের শুভ উদ্বোধন করেন কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার খানজাদা শাহরিয়ার বিন মান্নান। শিশুদের সেখানে ফাইজারের তৈরি বিশেষ টিকা দেওয়া হচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তাজরীনা তৈয়ব, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আফজাল হোসেন, এমও ডিসি ডাঃ জেরিন তাসনিম, চাতল বাঘবেড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিরাজ দেবনাথ, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মজিবুর রহমান প্রমুখ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তাজরীনা তৈয়ব বলেন, বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা‘র দূরদর্শী পদক্ষেপের জন্য কোভিড-১৯ মোকাবিলায় অনেক উন্নত দেশের চাইতে বাংলাদেশ এগিয়ে রয়েছে। করোনা সংক্রমণ রোধে কটিয়াদী উপজেলায় প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে ৫ থেকে ১১ বছর বয়সী শিশু দের করোনা টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। কোনো শিক্ষার্থী যাতে বাদ না পড়ে সে ব্যাপারে আমাদের প্রত্যেককে নজর রাখতে হবে।