● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

ফরিদপুরে চা বিক্রেতার ঘরে আগুন 

জাগো ডেস্ক
প্রকাশ: ১২ অক্টোবর ২০২২, ০৫:৫৫ পিএম
কপি হয়েছে!

ফরিদপুরের সদর উপজেলায় ঈশান গোপালপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মজৈদ্দিন মাতুব্বর পাড়ার নিবাসী চা বিক্রেতা আমজাদ শেখ এর ঘরে সোমবার দিবাগত রাতে কে বা কাহারা আগুন ধরিয়ে দেয় । ঐ ঘরে ঘুমন্ত অবস্থায় ছিল পুত্রবধু রোশনী আক্তার ও মেয়ে শিউলি বেগম । 
রোশনী বেগম ও শিউলী আক্তার জানান , হঠাৎ করে ঘুমে থাকা অবস্থায় আগুনের তাপে ঘুম ভেঙে যায় এবং দেখি  ঘরের একাংশে আগুন জ্বলছে । আমাদের আত্ন চিৎকারে বাড়ির অন্য ঘরে থাকা মা বাবা , চাচা ও আশেপাশের প্রতিবেশীরা এসে আমাদের উদ্ধার করে । 
 চা বিক্রেতা আমজাদ শেখ এ ব্যাপারে বলেন , এলাকার কিছু মাদকসেবী লোকজন আমার বাড়ির পাশে একটি মেহেগুনি বাগানে নেশা করে । এদেরকে বাধা দেবার কারণে ও দীর্ঘ দিন ধরে আমার সাথে কয়েকব্যক্তির পূর্ব শত্রুতা চলে আসছে । এদের মধ্যে কেহবা এই দুর্ঘটনা ঘটতে পারে । আমার ঘরে আগুন দেওয়ার বিষয়টি পুলিশকে অবগত করেছি । তারা তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নিবে বলে জানিয়েছেন । 
প্রতিবেশী সোবহান , আয়নাল , রেহানা ও রোজিনা জানান , সোমবার দিবাগত রাত ২ টার দিকে চিল্লা চিল্লির আওয়াজ পেয়ে আমরা এগিয়ে আসি । এসে দেখি ঘরের এক কোনে আগুন জ্বলছে । আমরা দ্রুত ঘরে থাকাদের বের করি ।   
এ বিষয়ে ঈশান গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদুল ইসলাম মজনু জানান , আগুন দেবার ঘটনাটি আমি শুনেছি , যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে ।