● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

সংস্কৃতি প্রতিমন্ত্রীর সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জাগো ডেস্ক
প্রকাশ: ১২ অক্টোবর ২০২২, ০৬:০১ পিএম
কপি হয়েছে!

বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী (Ghanshyam Bhandari) আজ দুপুরে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি’র সঙ্গে তাঁর সচিবালয়স্থ কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাতে বন্ধুপ্রতিম দুই দেশের মধ্যে বিভিন্ন যৌথ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন যথা- বইমেলা, চিত্র প্রদর্শনী, ফুড ফেয়ারসহ সাংস্কৃতিক বিনিময় বৃদ্ধির উপর গুরুত্বারোপ করা হয়।

দুই দেশ কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্ণ করেছে উল্লেখ করে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী বলেন, নেপালের মানুষ খুব বন্ধুপরায়ণ এবং তারা মিথ্যা বলতে জানে না। তিনি বলেন, ১৯৭৮ সালের ১৪ জানুয়ারি নেপালের সঙ্গে বাংলাদেশের সাংস্কৃতিক সহযোগিতা চুক্তি সম্পাদিত হয়েছে এবং বর্তমানে ২০২২-২০২৫ মেয়াদে সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি চালু রয়েছে। কে এম খালিদ বলেন, শুধুমাত্র চুক্তির মধ্যে সীমাবদ্ধ না থেকে আমরা বাস্তবিক অর্থেই দুই দেশের মধ্যে যৌথ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনসহ সাংস্কৃতিক বিনিময় বৃদ্ধি করতে চাই। তিনি এসময় নেপালকে ১৯তম দ্বি-বার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী ২০২২ -এ অংশগ্রহণের আমন্ত্রণ জানান যেটি মাসব্যাপী চলতি বছরের ০১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর মেয়াদে অনুষ্ঠিত হবে।

নেপালের রাষ্ট্রদূত বলেন, দুই দেশের অংশগ্রহণে আমরা বিভিন্ন সাংস্কৃতিক ইভেন্ট আয়োজন করতে চাই যার মাধ্যমে দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও বন্ধন বৃদ্ধি পাবে। এ লক্ষ্যে দু’দেশের শিল্পী, সাহিত্যিক ও সংস্কৃতিকর্মীদের পারস্পরিক ভ্রমণ ও পরিদর্শন বৃদ্ধি করতে হবে যার মাধ্যমে দু’দেশের সাংস্কৃতিক বিনিময় বৃদ্ধি পাবে।

সাক্ষাৎকালে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ ইমরুল চৌধুরী, নেপাল দূতাবাসের উপ-মিশন প্রধান ললিতা সিলওয়াল, প্রতিমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মোহাম্মদ আলতাফ হোসেন ও উপসচিব মোহাম্মদ খালেদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।