● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

নীলফামারী জেলা পরিষদ নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা

জাগো ডেস্ক
প্রকাশ: ১২ অক্টোবর ২০২২, ০৬:০৭ পিএম
কপি হয়েছে!

সারা দেশে জেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৭ই অক্টোবর দেশের ৬১টি জেলা পরিষদের ভোট অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে চেয়ারম্যান, সংরক্ষিত নারী সদস্য ও সাধারণ সদস্য পদে প্রার্থীরা মাঠ চষে বেড়াচ্ছেন। তারা নানাভাবে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। দিচ্ছেন উন্নয়নের নানান প্রতিশ্রুতি। নির্বাচিত হলে গ্রামীণ জনপদে শহরের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে কাজ করবেন বলে আশ্বস্ত করছেন ভোটারদের। প্রার্থীরা বিভিন্ন উপজেলা, পৌরসভা, ইউনিয়ন পরিষদ ও ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে নিজেদের পক্ষে ভোট প্রার্থনা করছেন। এরইমধ্যে প্রার্থীরা প্রতিটি উপজেলায় গণসংযোগ শেষ করেছেন। এখানে ২/১ জন ভোটার কথা বললেও অধিকাংশ ভোটার নীরব রয়েছেন। তারা কাকে ভোট দিবেন, প্রকাশ্যে কিছু বলছেন না।

জানা গেছে, এ নির্বাচনে জেলার ছয়টি উপজেলাকে ছয়টি ওয়ার্ডে বিভক্ত করা হয়েছে। ছয়টি উপজেলা পরিষদের আশেপাশে নিরাপদ স্থানে ভোট কেন্দ্র স্থাপন করা হবে। এ জেলায় ভোটার ৮৫৮ জন এর মধ্যে পুরুষ ৬৫৩ এবং নারী ভোটার রয়েছে ২০৫ জন। একজন চেয়ারম্যান, ছয়জন সাধারণ সদস্য এবং দুইজন সংরক্ষিত নারী ওয়ার্ড সদস্য নিয়ে এবারের জেলা পরিষদ গঠিত হবে। ইলেকট্রিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোটগ্রহণ করা হবে।

জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২জন, ছয়টি সাধারণ সদস্য পদে ২১জন ও দুইটি সংরক্ষিত নারী সদস্য পদে ১১জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এর মধ্যে চেয়ারম্যান পদে বর্তমান প্রশাসক স্বতন্ত্র প্রার্থী ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. জয়নাল আবেদীন (মোটরসাইকেল) এবং আওয়ামীলীগ মনোনীত প্রার্থী জেলা পরিষদের সাবেক প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজুল হক (আনারস) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, কোন প্রকারের অনিয়ম মেনে নেওয়া হবে না। নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এছাড়াও প্রতিটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হবে।