● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

আধুনিক এলইডি সড়কবাতির আলোতে নাগরিকদের নিরাপত্তা বৃদ্ধি পাবে- মসিক মেয়র টিটু

জাগো ডেস্ক
প্রকাশ: ১২ অক্টোবর ২০২২, ১০:৪১ পিএম
কপি হয়েছে!
বাংলাদেশ কৃষি  বিশ্ববিদ্যালয় থেকে জিরো পয়েন্ট পর্যন্ত এবং বাঘমারা মোড় থেকে কেওয়াটখালী রেলক্রসিং সড়কে পোলসহ আধুনিক এলইডিবাতি উদ্বোধন করেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু।
আজ ১২ অক্টোবর বুধবার সন্ধ্যা ৭ টায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বিজয় ৭১ ভাস্কর্য সংলগ্ন এলাকায় এবং বাঘমারা মোড় এলাকায় সুইচ চালু করে এ কার্যক্রমের উদ্বোধন করেন মেয়র। এ সড়কবাতি এ এলাকার আলো ও নিরাপত্তা বৃদ্ধি করেছে।
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকার সড়কবাতি স্থাপন প্রকল্পের আওতায় পোলসহ এ সড়কবাতি সমূহ স্থাপন করা হয়। এ প্রকল্পের আওতায় ৪৯ কোটি টাকা ব্যায়ে প্রায় ১৮১ কিলোমিটার সড়কে পোলসহ সড়কবাতি স্থাপন করা হবে। প্রকল্পটি এ বছর ডিসেম্বর নাগাদ শেষ হওয়ার কথা রয়েছে। প্রকল্পের প্রায় ৮০ ভাগ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
এ সময় বাংলাদেশ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ডঃ মুহাম্মদ মাহির উদ্দীন, ছাত্র উপদেষ্টা প্রফেসর ডঃ খান মোঃ সাইফুল ইসলাম,  মসিকের প্যানেল মেয়র ৩ সামীমা আক্তার, নির্বাহী প্রকৌশলী মোঃ জহুরুল হক, নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ মোঃ জিল্লুর রহমান, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।