২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ডিম দিবসে এতিমদের মাঝে ডিম বিতরণ

জাগো ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১৪ অক্টোবর ২০২২

সাভার ও আশুলিয়ার বিভিন্ন এতিমখানা এবং মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে ডিম দিবসে ‘প্রতিদিন একটি ডিম, পুষ্টিময় সারাদিন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ডিম উপহার দেওয়া হয়েছে।

শুক্রবার (১৪ অক্টোবর) সকালে আশুলিয়ার কুয়েতই এতিম খানায় একটি অনুষ্ঠানের মাধ্যমে এতিমদের মধ্যে সেদ্ধ ডিম বিতরণ করে দিনব্যাপী এই কার্যক্রম উদ্বোধন করেন দেশের বৃহত্তম ডিম উৎপাদনকারী প্রতিষ্ঠান কাজী ফার্মসের কর্মকর্তারা।

ডিম দিবসের এই দিনে সাভারের সাতটি মাদ্রাসা ও এতিম খানায় ডিম বিতরণ করা হবে। এতিমখানা ও মাদ্রাসাগুলো হলো- আল-জামাতুল মাদানিয়া এতিমখানা মাদ্রাসা, সাভার ব্যাংক কলোনি মাদ্রাসা ও এতিম খানা, আশুলিয়ার কুয়েতই এতিম খানা, জামিয়া আবু হুরাইরা মাদ্রাসা ও এতিম খানা, মণ্ডল বাড়ি ইসলামিয়া হাফিজ এতিম খানা মাদ্রাসা, আল জামিয়াতুল আসরাফিয়া ইজহার উল-উলুম ও মারকাজু ফাজিল কোরআন মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মধ্যে কয়েক হাজার ডিম বিতরণ করা হয়।

কাজী ফার্মসের আশুলিয়ার এগ’স সেল সেন্টারের ম্যানেজার সোহেল রানা বলেন, আজ অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহ, আমরা সপ্তাহটি ডিম দিবস উপলক্ষে পালন করি। প্রতি ডিম দিবসে আমরা এমন ১০ হাজার থেকে এরও বেশি ডিম বিতরণ করে থাকি। আমাদের উদ্দেশ্য হলো এই আয়োজনের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া মানুষ যেন পুষ্টিকর খাবার খেতে পারে৷

ফটো কার্ড প্রিভিউ
শুক্রবার, ১৪ অক্টোবর ২০২২

ডিম দিবসে এতিমদের মাঝে ডিম বিতরণ

লিংক কপি হয়েছে!