২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ঈশ্বরগঞ্জে কৃষি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

জাগো ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১৫ অক্টোবর ২০২২

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় তিনদিন ব্যাপী অনুষ্ঠিত কৃষি মেলা-২০২২ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ অক্টোবর) ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন।

উপজেলা কৃষি কর্মকর্তা নুসরাত জাহানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল হাদি, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আলী আকসার খান সহ বিভিন্ন ব্লগের উপ-সহকারী কৃষি কর্মকর্তা প্রমুখ।

উল্লেখ্য, ঈশ্বরগঞ্জ উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত তিন দিনব্যাপী (১৩ অক্টোবর -১৫ অক্টোবর পর্যন্ত) কৃষি মেলায় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, উদ্যোক্তা অংশগ্রহণ করে। সমাপনী দিনে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং স্টল মালিকদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

ফটো কার্ড প্রিভিউ
শনিবার, ১৫ অক্টোবর ২০২২

ঈশ্বরগঞ্জে কৃষি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

লিংক কপি হয়েছে!