২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

আশুলিয়ায় সুন্নত তরিকায় মসজিদে বিয়ে পড়ানোর উদ্যোগ 

জাগো ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১৫ অক্টোবর ২০২২

বিয়ে আল্লাহর বিশেষ নেয়ামত ও রাসুল (সা.) এর গুরুত্বপূর্ণ সুন্নত।

মনেপ্রাণে এমন বিশ্বাস ধারণ করে প্রচলিত অতি আনুষ্ঠানিকতা বন্ধে সুন্নতি তরিকায় মসজিদে বিবাহের সামাজিক আন্দোলন শুরু করেছে আশুলিয়া কাইচা বাড়ির এলাকার সাবেক ইউপি সদস্য আ: হালিম চৌধুরী।

গত দুই বছর ধরে বিয়েতে অপসংস্কৃতি কিংবা বিধর্মীদের কালচার বন্ধে এবং সুন্নত তরিকায় মসজিদে বিবাহ পড়ানোর জন্য সমাজের বিভিন্ন শ্রেণিপেশার মানুষকে সাথে নিয়ে এ কাজ করে যাচ্ছেন আ: হালিম চৌধুরী।

আ: হালিম চৌধুরী বলেন, দাম্পত্য জীবন মানবজীবনের অতীব গুরুত্বপূর্ণ অধ্যায়। এর সূচনাপর্ব হলো বিবাহ। নবী করিম (সা.) বলেছেন, সবচেয়ে বেশি বরকত সেই বিয়েতে, যাতে খরচের চাপ সবচেয়ে কম থাকে।

ফটো কার্ড প্রিভিউ
শনিবার, ১৫ অক্টোবর ২০২২

আশুলিয়ায় সুন্নত তরিকায় মসজিদে বিয়ে পড়ানোর উদ্যোগ 

লিংক কপি হয়েছে!