● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

ভোলায় ইলিশ আহরণের দায়ে ২৯ জেলে আটক

জাগো ডেস্ক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২২, ০৭:২০ পিএম
কপি হয়েছে!

জেলার উপজেলা সদরে আজ সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ আহরণের দায়ে ২৯ জেলেকে আটক করা হয়েছে। শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত উপজেলা মৎস্য অফিস এবং নৌ পুলিশের পৃথক অভিযানে মেঘনা ও তেঁতুলীয়া নদীর বিভিন্ন পয়েন্ট থেকে এদের আটক করা হয়। এসময় ১৭ হাজার মিটার কারেন্ট জাল, ২৫ কেজি মা ইলিশ ও ৫টি ট্রলার জব্দ করা হয়।
সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মো: জামাল হোসেন বাসস’কে জানান, মৎস্য বিভাগের উদ্যোগে সদরের তেঁতুলীয়া নদীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১১ জেলেকে আটক করা হয়। এর মধ্যে ৭ জনকে ১৫ দিন করে কারাদন্ড ও একজনকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: তৌহিদুল ইসলাম। এছাড়া ৩ জেলে অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
তিনি জানান, এসময় ৪টি ট্রলার, ১৫ কেজি মা ইলিশ ও ৭ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। জাল পুড়িয়ে বিনষ্ট, মাছ অসহায়দের মাঝে বিতরণ ও ট্রলার নিলামে বিক্রি করা হয়েছে।
ইলিশা নৌ থানার পরিদর্শক (ওসি) মো: আখতার হোসেন জানান, আজ সকালে সদরের মেঘনা নদীর ভোলার চর নামক স্থান থেকে ইলিশ শিকারের দায়ে ১৮ জেলেকে আটক করা হয়েছে। অভিযানে ১০ হাজার মিটার কারেন্ট জাল, ২০ কেজি ইলিশ ও একটি ট্রলার জব্দ করা হয়। আটক দের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা পক্রিয়াধীন বলে জানান তিনি।
উল্লেখ্য, ইলিশের প্রধান প্রজনন মৌসুম ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিন দেশে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ করেছে সরকার।