● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

নিশি রাতের সরকারের অধীনে কোন নির্বাচন হবেনা – রিংকু

জাগো ডেস্ক
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২২, ০৬:০৯ পিএম
কপি হয়েছে!

নিশি রাতের সরকারের অধিনে আর কোন নির্বাচন হবেনা কথাগুলো বলেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু।

তিনি রোববার বিকালে উপজেলার লস্করদিয়ার ওবায়েদ মঞ্জিলে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, চাল,ডাল, জ্বালানি তেল,গ্যাস, বিদ্যুৎ, সারসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমুল্য বৃদ্ধি, দূর্নিতী, দুর্শাসন, গুম খুন, বিচার বহিঃভুত, হত্যাকান্ড ও আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে হত্যার প্রতিবাদ এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবীতে এক প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কথা বলেন। তিনি আরো বলেন এই স্বৈরাচার বিরোধী সরকার কে না তাড়ানো পর্যন্ত রাজপথে থাকবে বিএনপি।সরকারের পায়ের নিচে মাটি নাই, শুধু একটু ধাক্কার প্রয়োজন।নগরকান্দা, সালথা ও কৃষ্ণপুর বিএনপির আয়োজনে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদারের সভাপতিত্বে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুলের উপস্থাপনায় আরো উপস্থিত ছিলেন সালথা বিএনপির সভাপতি ছিদ্দিকুর রহমান, নগরকান্দ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, সহ সাধারণ সম্পাদক জারজিস মাতুব্বর, বিএনপি নেতা রেজাউল ইসলাম রিজু, মনিনুজ্জামান মোল্যা, বদিউজ্জামান তারা মোল্যা, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আলিমুজ্জামান সেলু, যুবদল নেতা হেলালুজ্জামান হেলাল, তৈয়াবুর রহমান মাসুদ, রবিউল ইসলাম বাবু, শ্রমিক দল নেতা মাসুদুর রহমান মাসুদসহ বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। পরে এক বিশাল মিছিল বের করা হয়।