● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

শহর থেকে তিন কিলোমিটার দূরত্বে সাব -রেজিস্ট্রার অফিস নিরাপত্তা ঝুঁকিতে সরকারী গোপনীয় নথীপত্র

জাগো ডেস্ক
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২২, ০৯:২৬ পিএম
কপি হয়েছে!

নার তালতলী শহর থেকে তিন কিলোমিটার দূরত্বে সাব রেজিস্ট্রার অফিস নির্মান করায় ঝুকির মধ্যে পড়বে সরকারী গুরুত্বপূর্ন নথিপত্র।এছাড়া বিপাকে পড়বেন জমিক্রয় বিক্রেতা।তালতলী উপজেলার উত্তরের ইউনিয়ন শারিকখালী কচুপাত্রা ও পচাঁকোড়ালিয়া ইউনিয়নের পচাঁকোড়ালিয়া বাজার থেকে প্রায় ৩৫ কিলোমিটার দুরত্বে সাবরেজিষ্টার অফিস নির্মান হওয়ায় জনভোগান্তি চরমে পর্য়ায়ে পৌছে যাবে।

কচুপাত্রা গ্রামের মো. জসিম উদ্দিন বলেন, তালতলী সাবরেজিষ্টার অফিস এমন যায়গায় নির্মান হয়েছে সাধারন মানুষের ভোগান্তির কোন শেষ থাকবেনা।মো. আলতাফ হোসেন নামের এক ব্যবসায়ী বলেন, কিছু ভুমি দস্যু অসাধু ও জালিয়াতী চক্র অজোপাড়া গায়ে নির্মিত অফিসে কার্যক্রম চালু করার জন্য বিভিন্ন ভাবে উঠে পড়ে লেঘেছে।

সাবেক ইউপি সদস্য নয়া মিয়া বলেন, তালতলী শহর থেকে সাড়ে তিন কিলোমিটার দুরে সাবরেজিষ্টার অফিস নির্মান হওয়ায় জনসাধারনের দুর্ভোগ আরো বেড়ে যাবে।

স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারন জনগন জানান, তালতলী শহর থেকে তিন কিলোমিটার দূরত্বে অজপাড়াগায়ে সাব- রেজিষ্টার অফিসটি নির্মাণ করায় নিরাপত্তার অভাব ও ঝুকিপূর্ণ এলাকায় নির্মান করা হয়েছে। ২০০৭ সালের ভয়াবহ সিডরে সংশ্লিষ্ট এলাকা লন্ডভন্ড হযে যায় মানুষসহ অসংখ্যা গরু মহিষ বন্রপ্রানী মারা যায়। সাগরতীরবতী মোমেসা পাড়ায় সাবরেজিষ্টার অফিস নিমার্ন হওযায় বড় ধরনের জলোচ্ছাস ও বন্যায় ভেসে যেতে পারে সরকারী নথিপত্র। এলাকাবাসী সাবরেজিষ্টি অফিসের কার্যক্রম তালতলী শহর নিকটবর্তী যে কোন স্থানে চালু করার দাবী জানান।

অজপাড়াগায়ে সাব-রেজিষ্টার অফিসটি নির্মাণ করায় নিরাপত্তার অভাব ও ঝুকিপূর্ণ এলাকায় নির্মান হওয়ায় সাব রেজিষ্টার অফিসের কার্যক্রম শুরু করা হচ্ছে না বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এ প্রসঙ্গে বরগুনা জেলা রেজিষ্টার মো. সিরাজুল ইসলাম বলেন, জনগনের সুবিদার জন্য সরকারী অফিস। সেখানে যদি জনসাধারনের ভোগান্তি হয় বিষয়টি সরেজমিন তদন্ত করে উধর্বতন কর্তৃপক্ষকে অবহিত করবো।