● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

নীলফামারীতে কৃষকদের মাঝে বিনামূল্যে পেঁয়াজ বীজ ও সার বিতরণ

জাগো ডেস্ক
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২২, ০৯:২৮ পিএম
কপি হয়েছে!

জেলার সৈয়দপুর উপজেলায় আজ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে সরকারের ‘কৃষি প্রণোদনা কর্মসূচি’র আওতায় পঞ্চাশজন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে পেঁয়াজের বীজ ও সার বিতরণ করা হয়েছে।
আজ রোববার দুপুর ১২টায় স্থানীয় কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে এসব বীজ ও সার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফয়সাল রায়হান।
উপজেলা কৃষি কর্মকর্তা শাহিনা বেগমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মমতা সাহা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শ্যামল কুমার রায়, উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা উত্তম কুমার রায় প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা শাহিনা বেগম জানান, অনুষ্ঠানে উপজেলার পাঁচটি ইউনিয়ন ও একটি পৌর এলাকার মোট ৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে জনপ্রতি একবিঘা জমি আবাদের জন্য এককেজি করে পেঁয়াজ বীজ, ২০ কেজি করে ডিএপি ও এমওপি সার প্রদান করা হয়।
এছাড়া আবাদের জন্য জমি প্রস্তুত, সেচসহ অন্যান্য কাজের জন্য প্রতিজন কৃষককে দুইহাজার আটশ’ টাকা প্রদান করা হবে।