● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
বিদ্যাপীঠ

কুবিতে আজ থেকে স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তির আবেদন শুরু

জাগো ডেস্ক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২২, ০১:২৫ পিএম
কপি হয়েছে!

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তির আবেদন আজ সোমবার (১৭ অক্টোবর) শুরু হয়েছে। চলবে ২৭ তারিখ অক্টোবর পর্যন্ত। এবার গুচ্ছভিত্তিক ভর্তি পরীক্ষায় নূন্যতম ৩০ নম্বর প্রাপ্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. আমিরুল হক চৌধুরী বাসসকে জানান, গুচ্ছের অফিসিয়াল ওয়েবসাইট থেকে Apply to Individual University লিংকের মাধ্যমে https://cou.admission4bd.com লিংকে গিয়ে আবেদন করা যাবে। এবার আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা এবং সকল ইউনিটে আবেদন করার জন্য একবারই ফি প্রদান করতে হবে। এ বছর শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ৬টি অনুষদের অধীনে মোট ১৯ টি বিভাগে ভর্তির জন্য আবেদন করতে পারবে।
এ বছর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে এক হাজার ৪০ জন শিক্ষার্থী। এছাড়াও মুক্তিযোদ্ধা কোটা, উপজাতি ও অ-উপজাতি কোটা, শারীরিক প্রতিবন্ধী কোটা, পোষ্য কোটা এবং বিকেএসপি কোটায় ৫৯ জন ভর্তিচ্ছু ভর্তি হতে পারবে।
এছাড়াও ভর্তি সংশ্লিষ্ট তথ্য যথাসময়ে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট www.cou.ac.bd ও হেল্পলাইন ০১৫৫৭-৩৩০৩৮১ / ০১৫৫৭-৩৩০৩৮২ তে জানা যাবে।