● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

জেলা পরিষদ নির্বাচন: গলাচিপায় সদস্য পদে মাইনুল ইসলাম রনো’র জয়

জাগো ডেস্ক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২২, ০৪:২৬ পিএম
কপি হয়েছে!

পটুয়াখালীর গলাচিপায় অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ন পরিবেশের মধ্যে দিয়ে জেলা পরিষদ নির্বাচন ২০২২ অনুষ্ঠিত হয়েছে। এতে সদস্য পদপ্রার্থী মাইনুল ইসলাম রনো ‘তালা’ মার্কায় ১২৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো: শাহীন মিয়া ‘টিউবওয়েল’ মার্কা পেয়েছে ৩৯ ভোট ও নিজাম উদ্দিন তালুকদার ‘হাতি’ মার্কায় পেয়েছে ০৫ ভোট।

সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯ টায় উপজেলা পরিষদের হল রুম কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়ে দুপুর ০২ টা পর্যন্ত এ ভোট গ্রহণ চলে। সকাল থেকেই লাইনে দাঁড়িয়ে ভোটাররা সুশৃঙ্খলভাবে ভোট প্রদান করেন।

এদিন দুপুরে কেন্দ্র পরিদর্শনে এসে চেয়ারম্যান ও সদস্য পদের প্রার্থীরা জানায় ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে ইভিএম এর মাধ্যমে অনুষ্ঠিত হচ্ছে। কোন প্রকার বিশৃঙ্খলা ছাড়া সিসিটিভি ক্যামেরার আওতায় জেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ দেখে তারা খুশি প্রকাশ করেন এবং প্রশাসন ও ইসিকে ধন্যবাদ জানান।

প্রিজাইডিং অফিসার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস একাডেমিক সুপারভাইজার মো: আবুল কালাম সাঈদ জানান, নির্বাচনে গলাচিপা উপজেলার ১২ টি ইউনিয়নে মোট ভোটার ১৭১ জন। ভোট দিয়েছে ১৭০ জন, অনুপস্থিত ১ জন। চেয়ারম্যান পদে মো: খলিলুর রহমান ‘আনারস’ মার্কা ৭৮ ভোট, মাকসুদুর রহমান ‘কাপপিরিচ’ মার্কা ০০ ভোট, ও হাফিজুর রহমান ‘ঘোড়া’ মার্কায় ৯২ ভোট পায়। এর আগে এ উপজেলায় সংরক্ষিত নারী সদস্য পদে বিনাপ্রতিদ্বন্দিতায় মোসা. বিলকিস জাহান নির্বাচিত হন।

এদিকে সুষ্ঠভাবে নির্বাচন সম্পন্ন করতে সকল ধরনের প্রস্তুতি নেয় প্রশাসন। জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: কামরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: সাইফুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (গলাচিপা সার্কেল) মো: মোর্শেদ তোহা ও গলাচিপা থানার অফিসার ইনচার্জ শুনিত কুমার গাইণ নিরাপত্তা নিশ্চিত করতে নির্বাচনী কেন্দ্রে দ্বায়িত্ব পালন করেন।

এছাড়া ভোটগ্রহণ অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ করতে র‍্যাব, পুলিশ ও আনসার সদস্যরা কেন্দ্রের আশেপাশে ব্যাপক নিরাপত্তা ব্যাবস্থা গ্রহণ করেন।