● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

গলাচিপায় শেখ রাসেল দিবসে র‍্যালি, আলোচনা ও পুরস্কার বিতরণী

জাগো ডেস্ক
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২২, ০১:০৮ পিএম
কপি হয়েছে!

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেল এর জন্মদিনে পুস্পমাল্য অর্পণ, বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে গলাচিপায় শেখ রাসেল দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (১৮অক্টোবর) সকাল ৯টায় উপজেলা প্রশাসনের আয়োজন উপজেলা পরিষদের সামনে রক্ষিত শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশুরা অংশগ্রহণ করে। র‌্যালী শেষে উপজেলা পরিষদের হলরুমে সহকারী কমিশনার ভূমি মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মু. সাহিন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: গোলাম মোস্তফার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন, এলজিইডি উপজেলা প্রকৌশলী মো: জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষি অফিসার মোসা. আরজু আকতার, প্রাথমিক শিক্ষা অফিসার মীর রেজাউল ইসলাম, তথ্যসেবা কর্মকর্তা মোসা: ইসমত আরা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস একাডেমিক সুপারভাইজার মো: আবুল কালাম সাঈদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তপন কুমার বিশ্বাস সহ বিভিন্ন সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানের প্রধানগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী।

আলোচনা সভা শেষে শেখ রাসেল দিবস উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ, গান পরিবেশনা করে শিক্ষার্থীরা।