● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

দুর্গাপুরে শেখ রাসেল দিবস পালিত

জাগো ডেস্ক
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২২, ০৫:৫৯ পিএম
কপি হয়েছে!

‘শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত প্রানবন্ত নির্ভীক এ প্রতিবাদ্য নিয়ে সারা দেশের ন্যায় নেত্রকোণার দুর্গাপুরে নানা আয়োজনের মধ্যে দিয়ে শেখ রাসেল দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে শহীদ শেখ রাসেল‘র প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন,উপজেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা কমান্ড,সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক ও সামজিক সংগঠন পুস্পস্তবক অর্পণ শেষে উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন এর সঞ্চালনায় উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান এর সভাপতিত্বে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ হক, বীর মুক্তিযোদ্ধা ওয়াহেদ আলী, শিক্ষা অফিসার আবু তাহের ভুইয়া,মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মেহের উল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলী আজগর, প্রেসক্লাব সভাপতি এসএম রফিকুল ইসলাম রফিক, উপজেলা ভাইসচেয়ারম্যান পারভীন আক্তার, প্রশাসনিক কর্মকতার্ সুবল রঞ্জন কর প্রমুখ।

আলোচনা শেষে শেখ রাসেল দিবসকে কেন্দ্র করে উপজেলা প্রশাসন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও উপজেলা শিল্পকলা একাডেমি কতর্ৃক আয়োজিত চিত্রাংকন, বিজ্ঞান ভিত্তিক কুইজ, উপস্থিত বত্তৃতা সহ নানা প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের পুরস্কার বিতরণ ও উপজেলা শিল্পকলা একাডেমি এক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।

আলোচনা সভায় ইউএনও রাজীব-উল-আহসান বলেন, নতুন প্রজন্মের শিশুদের কে দেশের মুক্তিযুদ্ধ সহ জাতীর পিতা বঙ্গবন্ধু ও তার পরিবার সম্পর্কে জানতে উপজেলা প্রশাসন নানা ধরনের প্রতিযোগিতার আয়োজন করেছে। দেশের প্রতি  ভালোবাসা জাগাতে ও বিশ্বকে জানতে উপহার হিসেবে তাদের হাতে তুলে দেয়া হচ্ছে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু শীর্ষক নানা ধরনের বই। এসকল কাজে সকলকে এগিয়ে  আসার আহবান জানান।

অপরদিকে এ দিবসকে কেন্দ্র করে দুগার্পুর মহিলা ডিগ্রি কলেজ, দুগার্পুর পৌরসভা, বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি আলোচনা সভা সহ নানা কর্মসুচীর মাধ্যমে শেখ রাসেল দিবস পালন করেন।