● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

দুর্গাপুর পৌর মেয়র আলা উদ্দিন আর নেই

জাগো ডেস্ক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২২, ০৪:৫৬ পিএম
কপি হয়েছে!

নেত্রকোণার দুর্গাপুর পৌরসভার দানবীর,আওয়ামীলীগ নেতা ও পৌর মেয়র মো. আলা উদ্দিন (৫৪) কে শেষ বিদায় জানালেন দুর্গাপুর পৌরবাসী সহ উপজেলার সর্বস্তরের জনগণ। ঢাকার স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত ১.৩০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বুধবার সকালে দুর্গাপুর পৌরসভা কার্যালয়ে উনার মরদেহ আনা হলে পৌর পরিষদ শেষ বিদায় জানান। পরবর্তিতে মেয়রের মরদেহ তেরী বাজারের ওনার বাস ভবনে নিয়ে আসা হয়। সর্বস্তরের জনগণের উদ্দেশ্যে ওনার মরদেহ স্থানীয় শহীদ মিনার চত্বরে রাখা হলে এলাকার সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, ব্যবসায়ি, সাংবাদিক ও সুশীলসমাজের লোকজন তাকে একনজর দেখার জন্য ছুটে আসেন। বাদ আসর স্থানীয় সুসং সরকারি মহাবিদ্যালয় মাঠে জানাযা শেষে পৌর কবরস্থানে দাফন করা হয়।

উনার মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য মানু মজুমদার, সাবেক সংসদ সদস্য মোস্তাক আহমেদ রুহী, ছবি বিশ্বাস, কেন্দ্রীয় আ‘লীগ নেতা রেমন্ড আরেং, দুর্গাপুর উপজেলা চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম আকঞ্জি, উপজেলা আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠন, দুর্গাপুর প্রেসক্লাব, দুর্গাপুর বণিত সমিতি, মটরযান শ্রমিক ইউনিয়ন শোক প্রকাশ করেছেন। এছাড়াও পৌরশহরের সকল শিক্ষা প্রতিষ্ঠান, দোকাপাট, যানবাহন বন্ধ থাকে।

মৃত্যুকালে তিনি দুই স্ত্রী, পাঁচ ছেলে-মেয়ে, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।