● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

গলাচিপায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা ও সংবর্ধনা

জাগো ডেস্ক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২২, ০৫:০৫ পিএম
কপি হয়েছে!

গলাচিপায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে প্রধান শিক্ষকদের নিয়ে এক মতবিনিময় সভা এবং জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২২ নির্বাচিত শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান, শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ও শ্রেষ্ঠ সহকারী শিক্ষকদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বুধবার (১৯ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস কতৃক আয়োজিত অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা অফিসার মীর রেজাউল ইসলাম সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১৩ পটুয়াখালী -৩ আসনের মাননীয় সংসদ সদস্য এস এম শাহজাদা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু.সাহিন, সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম, গলাচিপা থানার অফিসার ইনচার্জ শোনিত কুমার গাইণ, প্রেসক্লাব সভাপতি মু. খালিদ হোসেন মিলটন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান, দীপশিখা জয়ন্তী, মোঃ কামাল হোসেন, মু.রফিকুল ইসলাম ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির গলাচিপা উপজেলা শাখার সভাপতি রিন্টু কুমার রক্ষিত, সাধারণ সম্পাদক নুসরত জাহান আনা।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন উপজেলার ১৯৬ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন সহ প্রমুখ।

সভায় প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার মানোন্নয়ন, বিভিন্ন স্কুলের ভবন নির্মান ও বিভিন্ন অবকাঠামো নিয়ে কথা বলেন। পরে প্রাথমিক শিক্ষা অফিস কতৃক শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান মু শাহিন, শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন আল হেলাল, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মু. মঈন উদ্দিন, ও শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (মহিলা) নুসরত জাহান আনা কে পদক ও সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়া প্রধান অতিথি সংসদ সদস্য এস এম শাহজাদা (এমপি) কে সম্মাননা স্মারক প্রদান করা হয়।