● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

উপজেলা ডায়ালগ মিটিং অনুষ্ঠিত

জাগো ডেস্ক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২২, ০৩:৫৫ পিএম
কপি হয়েছে!

নীলফামারীর ডিমলা উপজেলা পর্যায়ে প্রশাসন ও উপকারভোগীর অংশ গ্রহণে প্রান্তিক গোষ্ঠীর জীবন-জীবিকার মান উন্নয়ন, জলবায়ু পরিবর্তনের কলাকৌশল, জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধি, গ্রামীণ পর্যায়ে অভিযোজন কৌশল অবলম্বন, জবাবদিহিতা, সমাজে মাদকদ্রব্য নির্মূলে সিদ্ধান্ত প্রক্রিয়া জোরদার করার লক্ষে  ডায়ালগ মিটিং অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকালে পল্লীশ্রী পরিবেশ প্রকল্পের আয়োজনে, বিএমজেড ও নেটজ এর সহযোগিতায় উপজেলা পরিষদ হলরুমে এ ডায়ালগ মিটিং অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন এর সভাপতিত্বে আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম। 

অনুষ্ঠানে উপজেলার পাঁচটি ইউনিয়নের উপকারভোগী এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্র নাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা সিদ্দীকা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুন নাহার নুরি, যুব উন্নয়ন কর্মকর্তা খন্দকার এনামুল কবীর, ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) লাইছুর রহমান, পল্লীশ্রী’র মানুষের জন্য ফাউন্ডেশন প্রকল্পের উপজেলা সমন্বয়কারী পুরান চন্দ্র বর্মন।

উপজেলা পল্লীশ্রী পরিবেশ প্রকল্পের সমন্বয়কারী বেগম নূর-নাহার এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন, জেলা সমন্বয়কারী মকিম চৌধুরী।