● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

গলাচিপার নিখোঁজ কিশোর মুন্না নারায়ণগঞ্জ থেকে উদ্ধার

জাগো ডেস্ক
প্রকাশ: ২১ অক্টোবর ২০২২, ১০:৫০ এএম
কপি হয়েছে!

পটুয়াখালীর গলাচিপা উপজেলার দীর্ঘ পাঁচ মাস ধরে নিখোঁজ কিশোর মুন্না হাওলাদার (১৭) কে নারায়ণগঞ্জের চাষারা থেকে উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ২০ অক্টোবর ওই কিশোর কে উদ্ধার করে গলাচিপা থানা পুলিশ।

পুলিশ জানায়, গলাচিপা সদর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের ০৯নং ওয়ার্ডের শাহজাহান মিয়ার ছেলে মোঃ মুন্না হাওলাদার (১৭)। গত ১০ মে ২০২২ কাজী হযরত আলী সহ ৫ জন চুরির অপবাদ দিয়ে লোহার শিকলে বেঁধে ওই কিশোর কে নির্যাতন করে। পরে ভিকটিম মুন্না কৌশলে শিকল খুলে পালাইয়া যায়। ঘটনার পর ওইদিন থেকেই ভিকটিম নিখোঁজ ছিল।

এ ঘটনায় কিশোরের মা হাসিনা বেগম বাদী হয়ে গলাচিপা থানায় একটি মামলা দায়ের করেন। মামলার সূত্র ধরে এজাহারনামীয় কিশোরের মামী মমতাজ (৪৫), মামাতো বোন তানিয়া (৩০) এবং প্রতিবেশি শামীম (৪০) নামে অভিযুক্ত ৩ জনকে পুলিশ গ্রেফতার করে আদালতে সোপর্দ করে। তারা এখন আদালত থেকে জামিনে রয়েছেন। এসব ঘটনার পরে গতকাল ২০ অক্টোবর ২০২২ দীর্ঘ ৫ মাস পরে মুন্না কে গলাচিপা থানা পুলিশ কৌশলে নারায়ণগঞ্জের চাষারা হইতে উদ্ধার করেছে।

উদ্ধার এর পরে মুন্না পুলিশকে জানায়, গত ৯ মে আত্মীয় সম্পর্কের লোকজন টাকা চুরির অভিযোগে কয়েকদফা মারধর করেছিলেন। পরে শিকল থেকে ছাড়া পাওয়ার পর তাদের ভয়ে পালিয়ে গিয়ে নারায়ণগঞ্জ জেলার চাষারা এলাকায় আত্মগোপন করে সে। সেখানে গিয়ে শ্রমিকের কাজ করে জীবন যাপন করছিল মুন্না।

গলাচিপা থানার অফিসার ইনচার্জ শোনিত কুমার গাইণ জানান, পুলিশের ধারাবাহিক অনুসন্ধানের একপর্যায় জানা যায় মুন্না নারায়ণগঞ্জ জেলার চাষারা এলাকায় রয়েছে। পরে কৌশল অবলম্বন করে পরিবারের সহায়তায় মামলার তদন্ত কর্মকর্তা এসআই মৃনাল চন্দ্র সিকদার অভিযান চালিয়ে মুন্নাকে উদ্ধার করে পটুয়াখালী পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে আসেন।

এর আগে গত (১১ মে) গলাচিপা সদর ইউনিয়ন বোয়ালিয়ায় ঘটে যাওয়া নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইসবুকে ছড়িয়ে পড়লে তা মুহুর্তেই ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায় মুন্না (১৭) নামের এক কিশোর কে কোমড়ে লোহার শিকল দিয়ে গাছের সঙ্গে বেঁধে হযরত আলী নামে এক যুবক তাঁর দিয়ে তাকে পেটাচ্ছে। স্বজনদের অভিযোগ ৮৫ হাজার টাকা ও মোবাইল চুরির অপবাদ দিয়ে গত ৯ মে থেকে ১১ মে টানা তিনদিন তাকে দফায় দফায় মারধর করা হয়েছে। ভিডিওতে দেখা যায় মারধরের কারণে কিশোরের শরীরে রক্তাত জখম হয়েছে পা ফুলে গেছে। এসময় আশপাশের লোকজন দাড়িয়ে বিষয়টি দেখেছেন। কেউ এ ঘটনার প্রতিবাদ করেননি। ঘটনার পর থেকেই নিখোঁজ ছিলো কিশোর।