২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

নগরকান্দায় আওয়ামী লীগের নির্বাচনী জনসভা

জাগো ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ২১ অক্টোবর ২০২২

ফরিদপুর – ২ আসন এর উপ নির্বাচন আগামী ৫ নভেম্বর। উপ নির্বাচন উপলক্ষে ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ২১ অক্টোবর শুক্রবার বিকালে পুড়াদিয়া এস খান উচ্চ বিদ্যালয়ের মাঠে জনসভা অনুষ্ঠিত হয়। কাইচাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউনুস সরকারের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নৌকার প্রার্থী শাহদাব আকবর লাবু চৌধুরী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, প্রায়ত সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মেঝ ছেলে সাজিদ আকবর চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, কাইচাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা খান, ফুলসূতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ হোসেন মিয়া, শহর যুবলীগের সাধারণ সম্পাদক আজাদ হোসেন মিয়া, উপজেলা কৃষক লীগের সভাপতি জিন্নাহ সরদার, কাইচাইল ইউনিয়ন আওয়ামী লীগ নেতা কুদ্দুস মোল্লা, কাইচাইল ইউনিয়ন আওয়ামী লীগে নেতা আনোয়ার মিয়া সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ফটো কার্ড প্রিভিউ
শুক্রবার, ২১ অক্টোবর ২০২২

নগরকান্দায় আওয়ামী লীগের নির্বাচনী জনসভা

লিংক কপি হয়েছে!