২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

বিয়ে বাড়িতে হট্টগোলে বিয়েই ভেঙে গেল!

জাগো ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ২১ অক্টোবর ২০২২

ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্কারদিয়া ইউনিয়ন এর বারখাদিয়া গ্রামে বিয়ে বাড়িতে বর-কনে পক্ষের হট্টগোলে সংঘর্ষে বিয়ে ভাঙ্গলো কনের।

শুক্রবার (২১ অক্টোবর) বিয়ের দিন কবির শেখ এর বাড়িতে বিয়ের গেটে স্প্রে ব্যবহার নিয়ে বর ও কনে পক্ষের মাঝে তুমুল সংঘর্ষ হয়।

বর ছিলেন পার্শ্ববর্তী সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের মিনাজদিয়া চান্দাখোলা গ্রামের মসলেম এর ছেলে। বিয়ের গেটে বরকে স্বাগতম জানিয়ে বরণ করে নেওয়ার সময় দুই পক্ষের থেকে পার্টি স্প্রে ব্যবহার করে এবং এনিয়ে দুই গ্রুপের বাকবিতন্ডায় এক পর্যায়ে সংঘর্ষের জড়িয়ে পড়ে। সংঘর্ষে দুই গ্রুপের ১০ জন আহত হয় বলে স্থানীয়রা জানান।

খবর পেয়ে চেয়ারম্যান, নগরকান্দা থানার পুলিশ ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। সংঘর্ষের পর বর পক্ষের লোকজন কনে পক্ষের বাড়ি থেকে চলে যায়।

কনে পক্ষের লোকজন জানান, বরের সাথে ৭০/৮০ জন লোক আসে, গেটে পার্টি স্প্রে দেওয়া নিয়ে কথা-কাটাকাটি একপর্যায়ে বর পক্ষের লোকজন ধর ধর বলে বাড়ির ভিতর ঢুকে কনে পক্ষের লোকজনের উপর হামলা চালিয়ে মারপিট করলে সে সময় কনে পক্ষের লোকজন তাদের সাথে হাতাহাতি মারামারিতে জড়িয়ে পড়ে।

বর পক্ষ চলে যাওয়ায় কনের বিয়ে ভেঙে যায় এবং কনে পক্ষের প্রায় ২/৩ লাখ টাকার বেশি আর্থিক ক্ষতি হয়েছে বলে কনে পক্ষ দাবি করেন।

ফটো কার্ড প্রিভিউ
শুক্রবার, ২১ অক্টোবর ২০২২

বিয়ে বাড়িতে হট্টগোলে বিয়েই ভেঙে গেল!

লিংক কপি হয়েছে!