● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

মুরাদনগরে ভারতীয় নাগরিককে গ্রেফতারের ভয় দেখিয়ে পুলিশের টাকা আদায়!

জাগো ডেস্ক
প্রকাশ: ২১ অক্টোবর ২০২২, ০৫:৩৫ পিএম
কপি হয়েছে!

কুমিল্লার মুরাদনগরে ধ্রুবরাজ দেব কর্মকার নামে এক ভারতীয় নাগরিককে গ্রেফতারের ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ উটেছে এক এএসআই সহ দুই কনস্টেবলের বিরুদ্ধে।

বুধবার (১৯ অক্টোম্বর) রাতে উপজেলার জাহাপুর এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ধ্রুবরাজ দেব কর্মকার ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা মলয়নগর গ্রামের শীব দেব কর্মকারের ছেলে। অভিযুক্ত এএসআই মো: আল-আমিন, কনস্টেবল মো: মতিউর রহমান ও আবু সুফিয়ান মুরাদনগর থানায় কর্মরত রয়েছে।

ধ্রুবরাজ দেব কর্মকার জানায়, বুধবার বিকেলে আমি আখাউড়া স্থল বন্দর হয়ে বৈধভাবে বাংলাদেশে প্রবেশ করি কুমিল্লার হোমনা উপজেলায় আমার এক আত্মীয়ের বাড়িতে যাবার জন্য। এসময় আখাউরা থেকে মুরাদনগর পৌঁছাতে রাত ১১টা বেজে যায়। তখন আমার আরেক আত্মীয় তিতাস উপজেলার বলরামপুর ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মো: আনিস আমাকে এগিয়ে নিতে মুরাদনগর আসে। পরে আমরা হোমনার উদ্দেশ্যে রওনা করি পথিমধ্যে জাহাপুর এলাকায় পৌঁছালে মুরাদনগর থানা পুলিশ আমাদের থামার জন্য সংকেত দেয়। এসময় আমাদের গাড়িতে থেকে নামিয়ে ব্যপক তল্লাশি করে তখন আমার সাথে ভারত থেকে বৈধ উপায়ে আনা দুই বোতল মদ পায় পুলিশ। এসময় পুলিশ আমার হাতে হাতকড়া লাগিয়ে ফেলে তখন আমি পুলিশকে বলি আমার পাসপোর্টে ভারতীয় পর্যটক হিসেবে দুই বোতল মদ খাওয়ার জন্য বহন করতে পারব এমন অনুমতি রয়েছে। তখন পুলিশ ও দুই কনস্টেবল বলে আমাদের গ্রেফতার করা হবে এবং ওইসময় পুলিশ নানা ভয়ভীতি দেখিয়ে আমার কাছ থেকে ২ হাজার টাকা ও ১ বোতল মদ রেখে আমাদের ছেড়ে দেয়।

এ বিষয়ে এএসআই আল-আমিনের কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে মোবাইল ফোনে বিস্তারিত বলা যাবে না। আপনি আমার সাথে দেখা করেন সরাসরি কথা বলি।

অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) পিযুষ চন্দ্র দাশ বলেন, এ বিষয়ে আমার কোন জানা নেই। বিষয়টির ব্যপারে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।