● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
বিদ্যাপীঠ

ময়মনসিংহ জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীণ বরণ ও প্রবীণ বিদায়

জাগো ডেস্ক
প্রকাশ: ২২ অক্টোবর ২০২২, ০৬:০০ পিএম
কপি হয়েছে!

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ময়মনসিংহ জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীণ বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলানায়তন এটি আয়োজন করা হয়। অনুষ্ঠানে নীবণদের ফুল দিয়ে বরণ, বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রাদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ময়মনসিংহ জেলা ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি হাফিজুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনা করেন শাকিল আহমেদ।

এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ ইকরামুল হক টিটু মেয়র ময়মনসিংহ সিটি কর্পোরেশন ও প্রধান বক্তা উপস্থিত ছিলেন শাহ্ মঞ্জুরুল এডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট। এছাড়া আরো উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মোঃ সেলিম তোহা, অধ্যাপক ড. মোঃ কামাল উদ্দিনসহ প্রমুখ।

নবীণ শিক্ষার্থী আব্দুল্লাহ হোসেন বলেন, আমাদের জন্য এমন একটা অনুষ্ঠানের আয়োজন করাই আমরা অনেক আনন্দিত। এই নবীণ বরণের মধ্য দিয়ে আমরা যেন আমাদের মধ্যে ভ্রাতৃত্ব বজায় রাখতে পারি।
প্রবীণ শিক্ষার্থী জালাল রহমান তার অনুভূতি ব্যক্ত করে বলেন, এই বিদয় চির বিদায় নয়, এটা শুধুমাত্র সাময়িক বিদায়। বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা শেষ করে আমরা যেন দেশ ও জাতির সেবা করতে পারি। জেলা ছাত্রকল্যাণ সমিতির মাধ্যমে আমরা আমাদের ঐতিহ্য কে ধরে রাখতে চাই। আর এর মাধ্যমে আমাদের মিল বন্ধন আরো সুদৃঢ়ও হোক এটাই আমাদের লক্ষ্য।

এসময় প্রধান অতিথির মোঃ ইকরামুল হক টিটু মেয়র বক্তব্যে তিনি বলেন, আজকে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ইসলামী বিশ্ববিদ্যালয় এসে আমি খুবই আনন্দিত। ময়মনসিংহ জেলার নাম তখনই উন্নত হবে ময়মনসিংহকে মানুষ এক নামে চিনবে যখন তোমরা এই বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা অর্জন করে বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে। আজ আমি এই বিশ্ববিদ্যালয়ের ময়মনসিংহ জেলা ছাত্র কল্যাণ সমিতিকে যাদের হাতে তুলে দিয়ে গেলাম তারা ভবিষ্যতে ময়মনসিংহের শিক্ষার্থীদের পাশে দাঁড়াবে এবং আরো অনেক বড় পরিসরে ময়মনসিংহ কে নিয়ে যাবে।