● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

ফরিদপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

জাগো ডেস্ক
প্রকাশ: ২২ অক্টোবর ২০২২, ০৬:১১ পিএম
কপি হয়েছে!

“আইন মেনে সড়কে চলি নিরাপদে বাড়িতে ফিরি” এই স্লোগানের মধ্য দিয়ে ফরিদপুরে পালিত হলো জাতীয় নিরাপদ সড়ক দিবস ।

এ উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসন, সড়ক ও জনপথ বিভাগ এবং বিআরটিএ সদর সার্কেলের আয়োজনে  শনিবার  শহরের রাজবাড়ী রাস্তার মোড় হতে একটি  র‍্যালী শহর প্রদক্ষিণ করে
ফরিদপুর জেলা প্রশাসন কার্যালয়ে  এসে শেষ হয়।

এরপরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় ফরিদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আশেকুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার, হাইওয়ে পুলিশ অফিসার এস এম শহিদুর রহমান, ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা , সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী ইমরান হোসেন সুমেল, বাস মালিক সমিতির সভাপতি ‌ আব্দুর রাশেদ, সহ-সভাপতি আসাদুর রহমান খান , ফরিদপুরের প্রেস ক্লাবের  সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম পিকুল, মোটর ওয়ার্কার্স ইউনিয়ন(১০৫৫) এর সভাপতি জুবায়ের জাকির,   জাতীয় শ্রমিক লীগ ফরিদপুর জেলা শাখার আহবায়ক ও ১২ নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোহাম্মদ নাছির, সদস্য সচিব ইমান আলী মোল্লা, মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সুবহান মুন্সী, ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক শাহিন চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন রাসিনের  নির্বাহী  পরিচালক  ও নারীনেত্রী আসমা আক্তার মুক্তা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন  বিআরটিএ সহকারী পরিচালক মোঃ ইমদাদ খান।

সভায় বক্তারা পরিবহন চালকদের  ট্রাফিক আইন মেনে পরিবহন চালানোর জন্য পরিবহন চালকদের প্রতি প্রতি আহ্বান জানান।   সেই সাথে ফিটনেস বিহীন গাড়ি না চালানো এবং ট্রাফিক সিগনাল মেনে চলার জন্য পরিবহন চালকদের প্রতি আহ্বান জানানো হয় ।

বক্তারা আরো জানান, ফরিদপুরে চার লেনের রাস্তা চালু হলে দুর্ঘটনা অনেকটাই কমে যাবে।  একটা সড়ক দুর্ঘটনায় একটা পরিবার ধ্বংস হয়ে যায় সে কারণেই আপনারা সতর্কতা হয়ে গাড়ি চালাবেন ।