● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

কুমিল্লায় বর্নাঢ্য আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

জাগো ডেস্ক
প্রকাশ: ২২ অক্টোবর ২০২২, ০৬:১৮ পিএম
কপি হয়েছে!

 

আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লায় বর্ণাঢ্য নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। শনিবার দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসন এবং বিআরটিএসহ নানা সামাজিক সংগঠনের পক্ষ থেকে নগরীতে র‍্যালী বের করা হয়। এ ছাড়া হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পক্ষ থেকে ব্যাপক আয়োজনে নিরাপদ সড়ক দিবস পালন করা হয়। সকালে র‍্যালী এবং আলোচনা সভার উদ্বোধন করেন হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ রহমত উল্লাহ। পরে কুমিল্লা-সিলেট মহাসড়কে হাইওয়ে পুলিশ এবং কমিউনিটি পুলিশিং এর র ্যালীর নেতৃত্ব দেন মীরপুর হাইওয়ে থানার ওসি নজরুল ইসলাম পিপিএম। মীরপুর হাইওয়ে থানা পুলিশের পক্ষ থেকে মহাসড়কে যানবাহন চালক এবং যাত্রীদেরকে সচেতন করার পাশাপাশি ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় আলোচনা সভায় বিভিন্ন ধরনের যানবাহনের চালক এবং যাত্রী সাধারণ, কমিউনিটি পুলিশিং সদস্যগণসহ এলাকার বিভিন্ন শ্রেনী-পেশার লোকজন উপস্থিত ছিলেন। একই সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিমসার এলাকায় র ্যালীর নেতৃত্ব দেন ময়নামতি হাইওয়ে থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস। এতে মহাসড়কে চালক এবং যাত্রী সাধারণকে সচেতন করা হয়। এদিকে মহাসড়কের ইলিয়টগঞ্জ এলাকায় র‍্যালী বের করেছে ইলিয়টগঞ্জ হাইওয়ে ফাঁড়ি পুলিশ। র‍্যালিটি মহাসড়কের ইলিয়টগঞ্জ থেকে কয়েক কিলোমিটার সড়ক প্রদক্ষিণ করে যাত্রী এবং চালকদেরকে সচেতন করা হয়।