ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৩২ ওয়ার্ডের ( চরকালী বাড়ি) বিশিষ্ট সমাজ সেবক হাজী মোঃ আব্দুল বারেক কে জমি সংক্রান্ত জেরে নৃশংস হত্যা করে। এ হত্যা কান্ডের বিচার চেয়ে আজ ২৩ অক্টোবর রবিবার সকাল ১১ টায় নগরীর ময়লাকান্দা সংলগ্ন এলাকায় ঘন্টাব্যাপী হাজার হাজার স্থানীয় এলাকারবাসী মানববন্ধন করে।এ সময়ে বক্তব্য রাখেন ৩২ নং ওয়ার্ড কাউন্সিলর ও কেতোয়ালী আওয়ামীলীগের সাধারন সম্পাদক এমদাদুল হক মন্ডল, মহিলা কাউন্সিলার মোছাঃ ফারজানা ববি কাকলী,সাবেক চেয়ারম্যান মোশের্দুল আলম জাহাঙ্গীর,আওয়ামী লীগ নেতা মুক্তার হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা মোঃশাহাব উদ্দিন, আবু বক্কর সিদ্দিক সাগর,হাসান সরকার,সামছু মেম্বার,খোরশেদ আলম প্রমুখ।এ সময়ে বক্তারা বলেন অবিলম্বে জুলু গং কর্তৃক এ হত্যার বিচার দ্রুত কার্যকর করার উদাত্ত আহবান জানান। ভুমি দস্যুরা এলাকায় ভয়ভীতি প্রদর্শন করছে। যে কোন ধরনের ঘটনা ঘটে যেতে পারে বলে জানান।কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ কামাল আকন্দ এর নির্দেশে দ্রুত তৎপরতায় ৪০ মিনিটে প্রধান আসামি জুলুসহ ২জন গ্রেপ্তার হয়।
ময়মনসিংহে জমি সংক্রান্ত জেরে সমাজ কর্মী আব্দুল বারেককে হত্যার প্রতিবাদে মানববন্ধন
