● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

ভয়ংকর ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে নগরকান্দায় ব্যাপক ক্ষতি

জাগো ডেস্ক
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২২, ০৫:২৬ পিএম
কপি হয়েছে!

ফরিদপুরের নগরকান্দায় ভয়ংকর ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে গাছপালা, বাড়িঘর,ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ২৩ অক্টোবর রবিবার থেকে ২৫ অক্টোবর ভোর রাত পর্যন্ত একটানা প্রবল ঝড়-বৃষ্টির কারনে বিভিন্ন স্হানে গাছপালা আঁচড়ে পড়ে বাড়িঘর ভাংচুর সহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বর্ষার শেষ মুহুর্তে কৃষক পাকা আমন,বরো ধান কাটতে ব্যাস্ত ও পেঁয়াজ বীজ বপনের জন্য জমিতে থলার কাজে নিয়োজিত ঠিক সে সময় তেড়ে আসা ভয়ংকর ঘূর্ণিঝড় সিত্রাং কৃষকের স্বপ্ন ভেঙে চুরে চুরমার করে দিলো।একটানা ঝড় বৃষ্টির কারনে ফসলের ক্ষতি হয়েছে বলে কৃষকরা জানান।জমিতে বৃষ্টির পানি জমা হওয়া ও ঝড় বাতাসে নুয়ে পড়েছে শত একর জমির কাচা- পাকা ধান,নষ্ট হয়েছে
পেঁয়াজ এর বীজতলা। রাস্তার দুই পাশের গাছপালা আঁচড়ে পড়ে ক্ষতি হয়েছে বাড়িঘর, স্থাপনা। ফসলী জমির জমে থাকা পানি কবে শুকাবে সেই আসায় অপেক্ষার প্রহর গুনতে হবে কৃষকদের।স্থানীয় কৃষকরা বলেন সময় মতোন ফসল ঘরে না তুলতে পারলে যেমন ক্ষতি তেমনি সময় মতোন ক্ষেতে ফসল না ফলাতে না পারলে তেমনি ক্ষতি লোকসান গুনতে হবে। একটানা প্রবল বৃষ্টির কারনে রাস্তা ঘাটের ব্যাপক ক্ষতি হয়েছে। ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে ঘর থেকে বাহিরে বের হতে পারেনি মানুষ, যেখানে সেখানে বিদ্যুৎ এর তারের উপর গাছপালা পড়ে থাকায় এলাকায় বিদ্যুৎ না থাকায় জনদূরভোগ জনদূরভোগ দেখা দেয়।বিদ্যুৎ না থাকায় অনেকেরই মোবাইল ফোন বন্ধ যোগাযোগ ছিলো বিচ্ছিন্ন। মোমবাতি কিনে আলো নিবারন করেন অনেকেই। অফিসগুলো চলছিলো মোমবাতির আলোয়।