২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ঈশ্বরগঞ্জে প্রতারণা মামলার আসামীসহ দম্পতি গ্রেফতার

জাগো ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ২৮ অক্টোবর ২০২২

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সরকারী আশ্রয়ণ প্রকল্পের কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করে টাকা নেওয়ার অভিযোগে একজন ও সিআর মামলায় ওয়েরেন্টভুক্ত দম্পতিকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে গ্রেফতার করে শুক্রবার তাদের আদালতে প্রেরণ করা হয়।

জানা যায়, এসআই সাদী মোহাম্মদের নেতৃত্বে এসআই শরিফুল ইসলাম ও নারী কনস্টেবল তানিয়া আক্তার অভিযান চালিয়ে আশ্রয়ণ প্রকল্পের কর্মকর্তা পরিচয়ে উপজেলার সোহাগী ইউনিয়নের ভালুকবেড় গ্রামের আবুল কাসেমের ছেলে শরীফুল আলম শরীফ (৩৫) অসহায় মানুষদের ঘর ও বিভিন্ন সরকারী সুযোগ সুবিধা দেয়ার কথা বলে প্রতারণা করে টাকা নেয়ার অভিযোগে গ্রেফতার করে।

অপরদিকে সিআর মামলায় ওয়েরেন্টভুক্ত আসামি উপজেলার বড়হিত ইউনিয়নের ভুলসুমা গ্রাম থেকে স্বামী আব্দুর রাজ্জাক (৫৫) ও স্ত্রী বিলকিস আক্তার লাভলী (৫০) কে গ্রেফতার করে।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাছিনুর রহমান জানান, প্রতারণা মামলায় সোহাগী ইউনিয়নের শরীফ ও সিআর মামলায় ওয়েরেন্টভুক্ত আসামি স্বামী স্ত্রীকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

ফটো কার্ড প্রিভিউ
শুক্রবার, ২৮ অক্টোবর ২০২২

ঈশ্বরগঞ্জে প্রতারণা মামলার আসামীসহ দম্পতি গ্রেফতার

লিংক কপি হয়েছে!