● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

পলাশবাড়ীতে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ পালিত

জাগো ডেস্ক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২২, ০৯:১০ পিএম
কপি হয়েছে!

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধাঃ গাইবান্ধার পলাশবাড়ী থানা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির আয়োজনে পুলিশই জনতা, জনতাই পুলিশ’ এই স্লোগানে পলাশবাড়ী থানা পু‌লি‌শের সহযোগীতায় কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে এক বর্নাঢ‌্য র‌্যালী শহ‌রের প্রধান প্রধান সড়ক প্রদ‌ক্ষিণ ক‌রে ৷

কমিউনিটি পুলিশিং সমন্বয় ক‌মি‌টির সভাপ‌তি আলহাজ্ব আবু তা‌লেব সরকা‌রের সভাপ‌তি‌ত্বে এক আ‌লোচনা সভা অনু‌ষ্ঠিত হয়। এ‌তে বক্তব‌্য রা‌খেন, উপ‌জেলা প‌রিষদ চেয়ারম‌্যান এ‌কেএম মোক‌ছেদ চৌধুরী বিদ‌্যুৎ, উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার মোহাম্মদ কামরুজ্জামান, সি-সা‌র্কেল উদয় কুমার, পৌর মেয়র গোলাম স‌রোয়ার প্রধান বিপ্লব, উপ‌জেলা আওয়ামীলীগ সভাপ‌তি উপাধ‌্যক্ষ শা‌মিকুল ইসলাম লিপন, সাধারন সম্পাদক তৌ‌হিদুল ইসলাম মন্ডল, সা‌বেক সভাপ‌তি আবু বকর প্রধান, সহ-সভাপ‌তি শ‌হিদুল ইসলাম বাদশা, ম‌হিলা নেত্রী ছা‌বিনা ইয়াস‌মিন ঝুনু, অ‌ফিসার ইনচার্জ(ওসি) মাসুদ রানা, পলাশবা‌ড়ি প্রেসক্লাব সভাপ‌তি রবিউল হো‌সেন পাতা, সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম রতন, রিপোর্টাস ইউনিটি সাধারন সম্পাদক শহিদুল ইসলাম সহ অ‌নে‌কে।

বক্তারা ব‌লেন,জঙ্গি,মাদক ও সন্ত্রাসবাদসহ যে কোন অপরাধ দম‌নে পুলিশ বাহিনীর পাশাপাশি কমিউনিটি পুলিশ জোরালো ভূমিকা পালন করছে। অপরাধ দমনে কমিউনিটি পুলিশ প্রতিনিয়ত নানা তথ্য- উপাত্ত পুলিশকে অবহিত করছে এবং সে আলোকে পুলিশ ব্যবস্থা নিচ্ছে। ফলে সমাজ ও রাষ্ট্রে অপরাধীর প্রভাব আরো কমে এসেছে।

পু‌রো অনুষ্ঠান‌টি প‌রিচালনা ক‌রেন ইন্সপেক্টর (তদন্ত) দিবাকর অ‌ধিকা‌রী। এ সময় উপ‌জেলার বি‌ভিন্ন ইউ‌নিয়‌নের ক‌মিউ‌নি‌টি পু‌লি‌শিং সমন্বয় ক‌মি‌টির সদস‌্যরা উপ‌স্থিত ছি‌লেন।