● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

কটিয়াদীতে পাইপ গান, রামদাসহ একাধিক মামলার আসামি আটক

জাগো ডেস্ক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২২, ০৯:১৮ পিএম
কপি হয়েছে!

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প অবৈধ অস্ত্রবিরোধী অভিযান পরিচালনা করে একটি পাইপ গান, একটি রামদা ও একটি সুইচগিয়ার চাকুসহ শাহ মো. আব্দুল কাদির দুলাল (৬৫) নামে একজন অস্ত্রধারীকে আটক করেছে। শাহ মো. আব্দুল কাদির দুলাল কটিয়াদী উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের কুড়িখাই গ্রামের মৃত হাজী কালাচান শাহ এর ছেলে।

শনিবার (২৯ অক্টোবর) সকালে কটিয়াদী উপজেলার জোয়ারিয়া শিবনাথ শাহের বাজার এলাকায় শাহ মো. আব্দুল কাদির দুলালের ওয়ার্কশপ দোকানের স্টোর রুম থেকে এসব অস্ত্র উদ্ধার এবং তাকে আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৯ অক্টোবর) সকাল ৮টার দিকে কটিয়াদী উপজেলার জোয়ারিয়া শিবনাথ শাহের বাজার এলাকায় শাহ মো. আব্দুল কাদির দুলালের ওয়ার্কশপ দোকানে র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে তাকে আটক করে।

র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিয়র এএসপি মোহাম্মদ আক্কাছ আলী বিষয়টি নিশ্চিত করেছেন। সিনিয়র এএসপি মোহাম্মদ আক্কাছ আলী জানান, শাহ মো. আব্দুল কাদির দুলাল একজন অবৈধ অস্ত্রধারী। তার বিরুদ্ধে কটিয়াদী থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

এ সময় দোকানের স্টোর রুম থেকে একটি পাইপ গান, একটি রামদা ও একটি সুইচগিয়ার চাক উদ্ধার করে জব্দ করা হয়। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে এলাকায় প্রভাব বিস্তার করার জন্য অস্ত্র মজুদ করে রেখেছিল বলে স্বীকার করে। এ বিষয়ে তার বিরুদ্ধে কটিয়াদী মডেল থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।