● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নানি-নাতি নিহত

জাগো ডেস্ক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২২, ১০:৩২ পিএম
কপি হয়েছে!

ময়মনসিংহ সদর উপজেলায় মাহিন্দ্রার ধাক্কায় নানি-নাতি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন। শনিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় ময়মনসিংহ-শেরপুর সড়কের আলালপুরের নিপা অটো রাইস মিলের সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেলার তারাকান্দা উপজেলার সুলেমান মিয়ার ছেলে সানি (৭) ও মৃত হাসেন আলীর মেয়ে হালিমা (৫২)। সম্পর্কে তারা নানি-নাতি।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, ‘সন্ধ্যায় অটো রাইস মিল থেকে একটি ট্রলি সড়কে উঠছিল। এসময় ময়মনসিংহ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী মাহিন্দ্রা ট্রলিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নানি-নাতির মৃত্যু হয়। আহত হন আরও ৬ জন। স্থানীয় তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।’