● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

মাদারীপুর আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্রে দুদকের অভিযান

জাগো ডেস্ক
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২২, ০৯:২৩ পিএম
কপি হয়েছে!

মাদারীপুর আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্রে ভূয়া বিল ভাউচারের মাধ্যমে প্রকল্পের অর্থ উত্তোলন করে আত্মসাৎ করার অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১১ টার দিকে মাদারীপুর খাগদী এলাকায় আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্রে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন মাদারীপুর দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক আতিকুর রহমান।মাদারীপুর দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক আতিকুর রহমান জানান, বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট কর্তৃক বাস্তবায়িত ‘আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্র মাদারীপুরের সক্ষমতা বৃদ্ধি ও বৃহত্তর বরিশাল, ফরিদপুর অঞ্চলে ডাল ফসলের উৎপাদন বৃদ্ধি’ শীর্ষক একটি প্রকল্প গ্রহণ করা হয়। ২০২১-২২ অর্থবছরে সরকারের রাজস্ব তহবিল থেকে প্রকল্পের সম্পূর্ণ ব্যয় মেটানো হয়। প্রকল্পের বরাদ্দ হওয়া অর্থ ভূয়া বিল ভাউচারের মাধ্যমে উত্তোলন করে আত্মসাৎ করার অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে। এমন অভিযোগের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ের থেকে নির্দেশনা অনুযায়ী প্রতিষ্ঠানটিতে মাদারীপুর দুদক কার্যালয় অভিযান চালায়।

এসময় তিনি আরো জানান, অভিযোগের বিষয়টি তদন্তের জন্য এসময় প্রকল্পটির বিল ভাউচার সংগ্রহ করা হয়েছে। এসব বিল ভাউচারের যাচাই বাছাইয়ের মাধ্যমে পরবর্তীতে দুদকের প্রধান কার্যালয়ে প্রতিবেদন পাঠানো হবে।

উল্লেখ্য, এর আগে এই বিষয় নিয়ে বিভিন্ন গনমাধ্যমে সংবাদ প্রকাশ হয়।