● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

কুয়াকাটায় হোটেলে কিশোরী ধর্ষনের অভিযোগে ধর্ষক আটক

জাগো ডেস্ক
প্রকাশ: ১ নভেম্বর ২০২২, ০৭:০৫ পিএম
কপি হয়েছে!

ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্কারদিয়া ইউনিয়ন এর আইনপুর গ্রামের রেজাউল করিম রিপন মাতুব্বর এর কিশোরী ১৪ বছর বয়সী (জুটমিলে কর্মরত) মেয়ে পাশ্ববর্তী সালথা উপজেলার গট্রি ইউনিয়নের জুগিডাঙ্গা ( লক্ষনদিয়া)গ্রামের মৃত হালিম শেখের ছেলে মুজিবর সেখ (৫০) কতৃক ধর্ষনের অভিযোগ পাওয়া গেছে। মামলার অভিযোগে জানা যায় ২০ অক্টোবর আনুমানিক রাত ৮ টার সময় ফরিদপুর কোতোয়ালি থানার জুয়ারিয়ার মোড় জোবাইদা করিম জুটমিল এর সামনে থেকে মজিবর সেক বেলি নামে অন্য শ্রমিক এর সহযোগিতায় জুসের সাথে নেশাযুক্ত ট্যাবলেট মিশিয়ে খাইয়ে অচেতন করে কুয়াকাটা সমুদ্র সৈকত হোটেলে নিয়ে যায় এবং ২১ অক্টোবর সকার ৬ টার সময় হোটেল রুমে কিশোরীর ইচ্ছার বিরুদ্ধে একাধিক বার ধর্ষন করে মজিবর সেখ।২২ অক্টোবর কুয়াকাটা সমুদ্র সৈকত হোটেল থেকে ফরিদপুরে জোবাইদা করিম জুট মিলের সামনে নামিয়ে দেয়।সেখান থেকে বাড়িতে আসলে মেয়ে ধর্ষনের কথা সব খুলে বলে এবং ধর্ষিতার মা সাথী বেগম বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি ধর্ষনের অভিযোগে মামলা করেন।অভিযোগের ভিত্তিতে ২৩ অক্টোবর ধর্ষক মজিবুর শেখ (৫০) কে পুলিশ আটক করে কারাগারে প্রেরন করে।মামলার ২ নং আসামী বেলিও পলাতক রয়েছে। মামলার প্রধান আসামী মজিবর সেখ কারাগারে থাকায় ও মামলার ২ নং আসামী মনহরপুর গ্রামের বেলি পলাতক থাকায় তাদের বক্তব্য জানা যায়নি। ভুক্তভোগী ধর্ষিতার পিতা রেজাউল করিম রিপন বলেন আমাগো কাউকে না জানিয়ে আমার কিশোরী মেয়েকে অচেতন করে হোটেলে নিয়ে ধর্ষন করে আমার মেয়ের জীবন যারা নস্ট করেছে তাদের কঠিন বিচার দাবি করছি। মামলার বাদী সাথী বেগম বলেন আমাদের না জানিয়ে মেয়েকে বেড়ানোর কথা বলে নিয়ে মেয়ের সর্বনাশ করেছে তাদের শাস্তি হউক।