● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

কুমিল্লায় আসল ডিবি পুলিশের হাতে আটক ভুয়া ৭ ডিবি!

জাগো ডেস্ক
প্রকাশ: ১ নভেম্বর ২০২২, ০৭:৩৯ পিএম
কপি হয়েছে!

চট্টগ্রাম ও কুমিল্লার বিভিন্নস্থানে অভিযান পরিচালনা ভুয়া ডিবি পুলিশের সাত সদস্যের একটি চক্রকে গ্রেফতার করেছে কুমিল্লা জেলা ডিবি পুলিশ।

এসময় তাদের কাছ থেকে পুলিশের বেশকিছু সরঞ্জামাদিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১ নভেম্বর) দুপুরে জেলা ডিবি কার্যালয়ে আয়োজিত প্রেসব্রিফিংয়ে কুমিল্লা পুলিশ সুপার মো. আবদুল মান্নান এসব তথ্য জানান।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, রংপুর জেলার বাসিন্দা জনৈক সাইফুল ইসলাম প্রায় এক মাস আগে কুমিল্লায় এসে দিনমজুরের কাজ করতো। গত ১৩ অক্টোবর সন্ধ্যায় প্রতারক চক্রের দুই সদস্য নগরীর চকবাজার এলাকায় ভালো কাজের প্রলোভন দেখিয়ে তার মোবাইলে থাকা সকল নাম্বার কপি করে ওই মোবাইলটি তাদের নাম্বারে ডাইভার্ট করে দেয়। একপর্যায়ে তার স্বজনদের কাছে ডিবি পুলিশ পরিচয় দিয়ে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

এ ঘটনায় সাইফুল ইসলামের পরিবার ৯৯৯ এ ফোন দিয়ে সহায়তা চায় এবং জেলা ডিবি অফিসে যোগাযোগ করেও সন্ধান পায়নি। পরবর্তীতে গত ৩১ অক্টোবর অজ্ঞাতনামা প্রতারকচক্রের বিরুদ্ধে মামলা দায়ের দায়ের করেন ভূক্তভোগী সাইফুল ইসলাম। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় দুই নারীসহ চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করে ডিবি পুলিশ। এসময় তাদের কাছ থেকে ডিবি লেখা একটি খাকী কটি জ্যাকেট, একটি হাতকড়া, দুই রাউন্ড গুলি, একটি চাকু ও ৯টি মোবাইল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছে- ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চুরোক মিয়ার ছেলে সবুজ মিয়া (২৭), কালিউতা গ্রামের সবুর মিয়ার ছেলে রতন মিয়া, কুমিল্লার দেবিদ্বার উপজেলার বড় আলমপুর গ্রামের মোশারফ হোসেনের ছেলে মইন উদ্দিন (২০), মুরাদনগর উপজেলার শহিদ মিয়ার ছেলে ওসমান গণি (৩৫), বান্দরবান জেলার লামা উপজেলার আমতলীপাড়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম (২০), ব্রাহ্মণবাড়িয়া জেলার কালিউতা গ্রামের সবুজ মিয়ার স্ত্রী আখি নূর (২৩) ও কুমিল্লার মুরাদনগর উপজেলার দারোরা বাজার গ্রামের ওসমান গণির স্ত্রী সোনিয়া বেগম ওরফে ফরিদা (২৯)।

পুলিশ সুপার মো. আবদুল মান্নান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ভূয়া ডাক্তার সেজে করোনাকালীন সময়েও করোনা সার্টিফিকেট জালিয়াতির ঘটনায় র‍্যাবের দায়ের করা একটি মামলা তদন্তাধীন রয়েছে।

মঙ্গলবার আসামিদের আদালতে তোলা হলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।