● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

ডিবি পরিচয়ে ছিনতাইয়ের সময় গণপিটুনি, আটক ৪

জাগো ডেস্ক
প্রকাশ: ৩ নভেম্বর ২০২২, ১২:৩১ পিএম
কপি হয়েছে!

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের সময় ৪ ছিনতাইকারীকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকালে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ ৪ জন ছিনতাইকারীকে আদালতে সোপর্দ করে।

এর আগে বুধবার রাতে ঈশ্বরগঞ্জে বিজয় একাত্তর চত্বরে একটি প্রাইভেট কারসহ ৪ ছিনতাইকারী আটক ও ভুক্তভোগীকে উদ্ধার করে পুলিশ।

আটককৃতরা হলো- জেলার হালুয়াঘাটের কামাল হোসেন (২৭), রফিক (৩০), ত্রিশালের সারোয়ার (৩৭), গাজীপুর জেলার শ্রীপুরের আব্দুল্লাহ জুয়েল (২৭)।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, ময়মনসিংহের রয়েল বেকারি ম্যান মুক্তার হোসেন মাল বিক্রির টাকা উত্তলন করে সিএনজি দিয়ে ময়মনসিংহ যাওয়ার সময় ছিনতাইকারীরা প্রাইভেট কার নিয়ে সিএনজির গতি রোধ করে ডিবি পরিচয়ে তাকে হেনকাপ পরিয়ে কারে তুলে মুক্তারের কাছে থাকা ৭০ থেকে ৮০ হাজার টাকার থলেটি নিয়ে নেয়। ইট ও লাঠি দিয়ে আঘাত করার সময় চিৎকার করলে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে থাকা ড্রাইভাররা বিষয়টি লক্ষ করে পরে প্রাইভেট কারটি সেখান থেকে কিশোরগঞ্জের দিকে রওনা করলে খবর পেয়ে ঈশ্বরগঞ্জে বিজয় একাত্তর চত্বর এলাকায় ভুয়া ডিবি পুলিশ পরিচয়দানকারী চার ব্যক্তিকে গাড়িসহ আটক করে। খবর পেয়ে পুলিশ আপহরণকারীদের উদ্ধার করে হেফাজতে নিয়ে যায়।

আহত ডেলিভারি ম্যানকে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

ঈশ্বরগঞ্জ থানার ওসি মোস্তাছিনুর রহমান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে ৪ জন ছিনতাইকারীকে আটক করি। আহত ব্যাক্তিকে চিকিৎসা দেয়া হচ্ছে। আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।